Advertisement
E-Paper

Wedding: বরের গলায় মালা দিতেই কাবাডি শুরু কনের, বিয়ের ভিডিয়ো মাতাচ্ছে নেটদুনিয়া

টুইটারে এই ভিডিয়ো দেখা হয়েছে ১৯ হাজারের বেশি বার। যদি ভিডিয়োর শেষে আসরে নেমেছেন কনের বন্ধু। তিনি মালাবদল করিয়েছেন দু’জনের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ১৮:৩১

ছবি: টুইটার

বিয়ের অনুষ্ঠান চলছে আর পাঁচটা বাড়ির মতোই। চারিদিকে লোকের ভিড়। মধ্যমণি হয়ে মালাবদলের অনুষ্ঠান সারছেন বর-কনে। ভিডিয়োর শুরুতে দেখা যাচ্ছে, মালা হাতে বর-কনে অপেক্ষা করছেন। তারপর প্রথমে কনে মালা পরিয়ে দিচ্ছেন বরের গলায়। এর পর বরের পালা।

কিন্তু বর যেই মালা দিতে গিয়েছেন, ওমনি প্রথমে মাথা সরিয়ে নিলেন কনে। প্রথমটায় থতমত খেয়ে গিয়েছিলেন বর। বুঝতে পারেননি। তিনি স্বাভাবিক ভঙ্গিতে ফের একবার চেষ্টা করলেন মালা দেওয়ার। কিন্তু তাতেও হল না। শেষে কাবাডি খেলার ভঙ্গিতে ক্রমে বরের থেকে ছিটকে যেতে থাকলেন কনে। শেষে বর-কনের বসার আসনকে কেন্দ্র করে ঘুরতে শুরু করলেন দুই জনে।

যেন বর পিছন পিছন ছুটছেন মালা পরানোর জন্য আর কনে পালিয়ে বেড়াচ্ছেন। অনেকটা কাবাডি খেলার ভঙ্গিতে। এই ভিডিয়োই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। টুইটারে এই ভিডিয়ো দেখা হয়েছে ১৯ হাজারের বেশি বার। যদি ভিডিয়োর শেষে আসরে নেমেছেন কনের বন্ধু। তাঁকে কোনওমতে ধরে এক জায়গায় দাঁড় করিয়েছেন। তার পর মালা পরিয়ে ছেড়েছেন বর।

Viral weeding
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy