Advertisement
E-Paper

ওড়িশায় তাপপ্রবাহের দাপট! জনগণনার কাজ করতে গিয়ে ‘হিটস্ট্রোকে’ অসুস্থ হয়ে দুই শিক্ষকের মৃত্যু দু’দিনে

প্রশাসন সূত্রে খবর, সোমবার দু’টি পৃথক ঘটনায় দুই শিক্ষকের মৃত্যু হয়েছে। তাঁর দু’জনেই জনগণনার কাজে নিযুক্ত ছিলেন। এক জনের মৃত্যু হয়েছে ময়ূরভঞ্জ জেলায়। অন্য জনের মৃত্যু হয়েছে সুন্দরগড়ে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৭:১১
গরমে পুড়ছে ওড়িশা। ছবি: পিটিআই।

গরমে পুড়ছে ওড়িশা। ছবি: পিটিআই।

দেশের বেশ কয়েকটি রাজ্যে তাপপ্রবাহের দাপট চলছে। তার মধ্যে ওড়িশাও রয়েছে। এ বার সেখানে ‘হিটস্ট্রোকে’ আক্রান্ত হয়ে দু’দিনে দু’জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। প্রশাসন সূত্রেও দু’জনের মৃত্যুর খবরের কথা জানানো হয়েছে। তবে মৃত্যুর কারণ ‘হিটস্ট্রোক’ কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

প্রশাসন সূত্রে খবর, সোমবার দু’টি পৃথক ঘটনায় দুই শিক্ষকের মৃত্যু হয়েছে। তাঁর দু’জনেই জনগণনার কাজে নিযুক্ত ছিলেন। এক জনের মৃত্যু হয়েছে ময়ূরভঞ্জ জেলায়। অন্য জনের মৃত্যু হয়েছে সুন্দরগড়ে। এই দুই জেলায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। মৃতেরা হলে রাজকপূর হেমব্রম এবং অনুরাগ এক্কা। দু’জনেই সরকারি স্কুলের শিক্ষক।

প্রসঙ্গত, উত্তর ভারত, পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে তাপপ্রবাহ চলছে। কোনও কোনও জায়গায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ওড়িশারও বহু জেলায় গরমের দাপট চলছে। সেখানেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে বেশ কিছু জায়গায় গরমের জেরে অসুস্থ হওয়ার খবর আসছে। তবে মৃত্যুর ঘটনাও ঘটল রাজ্যে। কিন্তু গরমের কারণে মৃত্যু কি না, সরকারি ভাবে তা স্পষ্ট করা হয়নি।

Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy