Advertisement
E-Paper

২৪ ঘণ্টায় ৩০০ মিমি বৃষ্টি! ভাসছে মুম্বইয়ের বিস্তীর্ণ অঞ্চল, ঝড়ে ওপড়াল গাছ, বাণিজ্যনগরী বিপর্যস্ত, রাজ্যের পাঁচ জেলায় ভারী বৃষ্টি

শহরের বিভিন্ন জায়গায় গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। দক্ষিণ মুম্বইয়ে ২৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত এক দশকে জুন মাসে সর্বাধিক বৃষ্টির রেকর্ড করল বাণিজ্যনগরী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১৬:০৯
বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। ছবি: পিটিআই।

বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। ছবি: পিটিআই।

রাতভর ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। গত ২৪ ঘণ্টায় ৩০০ মিলিমিটার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে বাণিজ্যনগরীর বিস্তীর্ণ অঞ্চল। শুধু বৃষ্টি নয়, তার সঙ্গে ঝড়ের তাণ্ডবও চলেছে। শহরের বিভিন্ন জায়গায় গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। দক্ষিণ মুম্বইয়ে ২৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত এক দশকে জুন মাসে সর্বাধিক বৃষ্টির রেকর্ড করল মুম্বই। প্রাকৃতিক এই দুর্যোগের জেরে বাণিজ্যনগরীর স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে।

বুধবার ভোর থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়ে। মুম্বই এবং পালঘরে বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্য দিকে, ঠাণে, রায়গড়, পালঘর এবং সিন্ধুদুর্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃহন্মুম্বই পুরনিগম (বিএমসি) জানিয়েছে, মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ওই অঞ্চলে বৃষ্টি হয়েছে ১৮৪ মিমি। মুম্বইয়ের পশ্চিমাঞ্চলে ১৫৪ মিমি এবং পূর্বাঞ্চলে ১৯০ মিমি বৃষ্টি হয়েছে। মঙ্গলবারই বর্ষা ঢুকেছে মুম্বইয়ে। নির্ধারিত সময়ের ১৩ দিন পর।

পরিস্থিতি সামাল দিতে বিএমসি ৭ হাজার কর্মীকে মোতায়েন করেছে। দাদর স্টেশনের কাছে গাছ উপড়ে গাড়ির উপরে পড়ে। তবে গাড়িতে কেউ না থাকায় কারও প্রাণহানি হয়নি বা কেউ আহত হননি। আগামী দিনে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পারেলে (৩৩৪ মিমি)। এর পর রয়েছে মালাড (৩১৩ মিমি), পওয়াই (২৯৪), দাদর, ওয়াডালা (২৯০), কান্দিভালি (২৮৪), বোরিভালি (২৫৭) এবং বান্দ্রা (২৫৪)।

Weather

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy