অপারেশন হমদর্দ। দিল্লি বিস্ফোরণকাণ্ডে ফরিদাবাদ থেকে ধৃত চিকিৎসক মুজ়াম্মিল আহমেদের কাছ থেকে উদ্ধার হওয়া ডায়েরিতে ‘অপারেশন হমদর্দ’-এর কথা উল্লেখ রয়েছে বলে তদন্তকারী এক সূত্রের দাবি। ওই সূত্রের আরও দাবি, জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠন সংখ্যালঘু অল্পবয়সি তরুণীদের প্রতি সহানুভূতি দেখিয়ে তাঁদের ‘মগজধোলাই’ করে ‘অপারেশন হমদর্দ’-এ শামিল করত। ইন্ডিয়া টিভি ডট ইন-এ প্রকাশিত প্রতিবেদন বলছে, ওই অপারেশনকে তিন ধাপে ভাঙা হয়েছিল বলে সূত্রের খবর।
প্রথম ধাপ: আর্থিক ভাবে দুর্বল এ রকম সংখ্যালঘু তরুণী এবং মধ্যবয়স্ক মহিলাদের বেছে নেওয়া হত। তাঁদের টাকার লোভ দেখিয়ে জঙ্গি কার্যকলাপে নিয়োগ করা হত।
দ্বিতীয় ধাপ: যে সব সংখ্যালঘু মহিলা মুক্তমনা তাঁদের বিদেশযাত্রা, আরামের জীবনের প্রতিশ্রুতি দিয়ে নিয়োগ করা হত।
তৃতীয় ধাপ: যে সব মহিলার চিন্তাভাবনা উগ্র এবং বিচার-বিবেচনায় কট্টরপন্থার ছাপ রয়েছে, যাঁদের সহজেই জিহাদের রাস্তায় ঠেলে দেওয়া যাবে, তাঁদের বেছে নেওয়া হত। তদন্তকারীদের এক সূত্রের দাবি, ‘অপারেশন হমদর্দ’-এর সঙ্গে জড়িত ছিলেন শাহীন। আর তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল।
আরও পড়ুন:
‘অপারেশন হমদর্দ’-এর পাশাপাশি চিকিৎসক শাহীনের একটি ‘টিম ডি’ ছিল বলে তদন্তকারী সূত্রের দাবি। উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখা সেই ‘টিম ডি’-এর রহস্য উন্মোচন করেছে। সূত্রের খবর, ‘টিম ডি’-তে চিকিৎসক শাহীনের সঙ্গী চিকিৎসকেরা শামিল ছিলেন। ওই সূত্রের দাবি, জঙ্গিদের মধ্যে যে সাঙ্কেতিক ভাষায় কথা বলা হত, তার কয়েকটি উদ্ধার হয়েছে। সেগুলির মধ্যে রয়েছে ‘স্পেশ্যালিস্ট’। জঙ্গিরা একে অপরকে এই নামে ডাকত। এ ছাড়াও ‘হার্ট স্পেশ্যালিস্ট, আই স্পেশ্যালিস্ট, ফিজিশিয়ান’-এর মতোও সাঙ্কেতিক ভাষার হদিস পেয়েছেন তদন্তকারীরা। তদন্তকারী এক সূত্রের খবর, টাকার জন্য ব্যবহার করা হত ‘অপারেশন কী তৈয়ারী’, ছোট অস্ত্রের জন্য ‘মেডিসিন স্টক’, যে জায়গা রেকি করা হয়েছে তার জন্য ব্যবহার করা হত ‘অপারেশন থিয়েটার’।
তদন্তকারী সূত্রের খবর, লখনউয়ের লালবাগের বাসিন্দা চিকিৎসক শাহীনের যে ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, সেটিতে ভুয়ো সিমকার্ড ব্যবহার করা হত। ২০২৩ সালে ফরিদাবাদের ধৌজের এক মসজিদের ঠিকানায় ওই সিমকার্ড নেওয়া হয়েছিল। আল ফালাহ্ বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ওই ফোন নম্বরই ব্যবহার করতেন শাহীন। ওই সূত্রের খবর, শাহীন কখনও নিজের বাড়ির ঠিকানা কোথাও লিখতেন না। বরং স্থায়ী ঠিকানা হিসাবে তাঁর ভাই চিকিৎসক পারভেজ আনসারির বাড়ির ঠিকানা দিতেন। ঘটনাচক্রে, পারভেজও তদন্তকারীদের সন্দেহের আওতায় রয়েছেন। তাঁকেও গ্রেফতার করে জেরা করা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- দিল্লির দমকলের এক আধিকারিক জানান, একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতেও। বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল সূত্রে দাবি, কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
- দিল্লিতে বিস্ফোরণ। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটল। সেই বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনায় নাশকতা নিয়ে সন্দেহ ঘনাচ্ছে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
-
আরও কয়েকটি বিস্ফোরণের পরে কি আপনাদের টনক নড়বে! দিল্লি হাই কোর্টে প্রশ্নের মুখে সরকারি নজরদারি
-
‘লালকেল্লায় প্রত্যাঘাত করেছি আমরা’! বিস্ফোরণের ‘কৃতিত্ব’ নিলেন পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী
-
লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে উমর নিজেই বোমা তৈরি করেন পার্কিংয়ে বসে! তদন্তের অগ্রগতিতে উঠে এল নয়া তথ্য
-
কাশ্মীরে জইশ পোস্টার থেকে দিল্লি বিস্ফোরণ, স্পষ্ট হচ্ছে ‘মাকড়সার জালের’ ছবি?
-
‘আত্মঘাতী বোমারুদের নিয়ে সমাজে ভ্রান্ত ধারণা রয়েছে’! বিস্ফোরণের আগে উমরের ভিডিয়ো প্রকাশ্যে, কী বলেছেন?