Advertisement
E-Paper

রাতের খাবার দেওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি, কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করলেন স্বামী

কোরবার বাড়িতে রাতের খাবার দেওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। সেই সময় রাগের মাথায় কুড়ুল বার করে স্ত্রীর গায়ে পর পর কোপ বসাতে থাকেন যোগেন্দ্র। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ ১৪:১২
রাতের খাবার দিতে আপত্তি করায় স্ত্রীকে কুপিয়ে খুন করেন স্বামী।

রাতের খাবার দিতে আপত্তি করায় স্ত্রীকে কুপিয়ে খুন করেন স্বামী। প্রতীকী ছবি।

স্ত্রীকে খুন করার অভিযোগে ছত্তীসগঢ়ে গ্রেফতার স্বামী। রাতের খাবার দিতে আপত্তি করায় কুড়ুল দিয়ে কোপ মারেন স্বামী। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্ত্রীর। ছত্তীসগঢ়ের কোরবার বাসিন্দা ৩৮ বছরের যোগেন্দ্র শ্রীবাস। সোমবার রাতে বাড়িতে ৩২ বছরের স্ত্রী মনজিতার সঙ্গে খাবার দেওয়া নিয়ে গোলমালে জড়িয়ে পড়েছিলেন। রাগের মাথায় কুড়ুল বার করে একের পর এক কোপ মারতে থাকেন মনজিতাকে। রক্তাক্ত অবস্থায় পড়ে যান মনজিতা। সেখানেই তাঁর মৃত্যু হয়।

যোগেন্দ্র, মনজিতার দুই সন্তানের চিৎকারে পড়শিরা এসে দেখেন এই কাণ্ড। তার মধ্যেই যোগেন্দ্র নিজে পুলিশে ফোন করে খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। গ্রেফতার করে পেশায় বেসরকারি হাসপাতালের কম্পাউন্ডার যোগেন্দ্রকে। পুলিশ সূত্রে খবর, যোগেন্দ্র ও মনজিতের মধ্যে ছোটখাটো ব্যাপারে নিত্যই ঝগড়া ঝামেলা লেগে থাকত। তা থেকেই যে এত বড় কাণ্ড ঘটে যাবে, ভাবতে পারেননি কেউ।

Murder Crime Chattishgarh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy