পাকিস্তানকে বাড়তি ঋণ দেওয়া হবে কি না, তা নিয়ে শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে আন্তর্জাতিক অর্থভান্ডারের (আইএমএফ) ঋণ সংক্রান্ত বোর্ড। পহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাত তীব্রতর হয়েছে। ইসলামাবাদের বিরুদ্ধে বার বার সন্ত্রাসে মদত এবং অর্থ সাহায্যের অভিযোগ তুলে আসছে নয়াদিল্লি। শুক্রবারের ওই বৈঠকে পাকিস্তানকে বাড়তি ঋণ দেওয়ার বিরোধিতা করা হবে বলেও জানিয়েছে তারা।
বছর দুয়েক আগে আন্তর্জাতিক অর্থভান্ডারের কাছ থেকে সাতশো কোটি ডলারের ঋণের প্যাকেজ পেয়েছিল পাকিস্তান। অতিমারির পরে ডলারের তুলনায় পাকিস্তানি মুদ্রার অবমূল্যায়ন, ব্যাপক মুদ্রাস্ফীতি এবং জ্বালানির অভাব— এই ত্র্যহস্পর্শে ধুঁকছিল ইসলামাবাদ। সেই সময় আন্তর্জাতিক অর্থভান্ডারের ঋণ পেয়ে খানিক চাঙ্গা হয়েছে পাকিস্তানের অর্থনীতি। কিন্তু তাদের বেশ কিছু শর্তও মানতে হয়েছে। সেই শর্ত পাকিস্তান ঠিকঠাক মেনেছে কি না, তা খতিয়ে দেখা হবে আন্তর্জাতিক অর্থভান্ডারের বোর্ডের বৈঠকে। তার ভিত্তিতেই স্থির হওয়ার কথা, পাকিস্তান বাড়তি ১০০ কোটি ডলারের ঋণ পাবে কি না।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানকে এ ভাবে ঋণ দেওয়া ঠিক হবে কি না, তা পর্যালোচনা করে দেখার আবেদন জানিয়েছে ভারত। নয়াদিল্লির বক্তব্য, গত তিন দশকে পাকিস্তানকে বহু বার ঋণ দেওয়া হয়েছে। কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি। ঋণের অর্থের সদ্ব্যবহার করেনি পাকিস্তান।
বৃহস্পতিবারই ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী বলেছেন, ‘‘আইএমএফ-এ আমাদের এগ্জ়িকিউটিভ ডিরেক্টর রয়েছেন। উনি বৈঠকে ভারতের অবস্থান জানাবেন। এ রকম কত ঋণ যে পাকিস্তানকে দেওয়া হয়েছে। কিন্তু তার ফল কী হয়েছে, আমরা সকলে তা জানি। বোর্ডের সদস্যদের বলব, আপনারা বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করুন।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা