পাকিস্তানের আদালতে ইমরান খানের জামিনের আবেদন জানাল তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। শুক্রবার এই আবেদন জমা পড়েছে ইসলামাবাদ হাই কোর্টে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাতের আবহে জেলে ড্রোন হামলার আশঙ্কা প্রকাশ করেছেন আবেদনকারী। এখনও পর্যন্ত এই মামলার শুনানির তারিখ নির্ধারিত হয়নি।
পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান। ৭২ বছর বয়সি এই রাজনৈতিক নেতাকে ২০২৩ সালের মে মাসে গ্রেফতার করা হয়েছিল। তাঁর দল পিটিআইয়ের তরফে একটি হোয়াটস্অ্যাপ বার্তায় জানানো হয়েছে, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গন্দাপুর শুক্রবার ইসলামাবাদ হাই কোর্টে ইমরানের জামিনের আবেদন জানিয়েছেন।
আরও পড়ুন:
দলের বার্তা অনুযায়ী, ‘‘সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে জাতীয় সম্প্রীতি, সংহতি রক্ষার জন্য এবং আদিয়ালা জেলে ড্রোন হামলার সম্ভাবনা বিবেচনা করে ইমরান খানকে অবিলম্বে জামিনে মুক্তি দেওয়ার আবেদন জানানো হয়েছে।’’
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান। দু’বছর ধরে তিনি জেলবন্দি। গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার পর থেকে ভারতের সঙ্গে পাকিস্তানের পারস্পরিক সম্পর্কের অবনতি হয়েছে। পাকিস্তানকে ওই ঘটনার জন্য দায়ী করে একাধিক পদক্ষেপ করেছে নয়াদিল্লি। পরে গত মঙ্গলবার পাকিস্তানে হামলা চালায় ভারতীয় সেনা। পাক জঙ্গিঘাঁটিগুলি উড়িয়ে দেওয়া হয়েছে। প্রত্যাঘাতের এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তান পহেলগাঁওয়ের ঘটনার সঙ্গে যোগাযোগ প্রথম দিন থেকেই অস্বীকার করে আসছে। তারা জানিয়েছে, ভারতের ‘কাপুরুষোচিত হামলা’য় পাকিস্তানের অনেক সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। পাকিস্তান এর যোগ্য জবাব দেওয়ার কথাও জানায়। তার পরেই বৃহস্পতিবার ভারতের সীমান্তে পাকিস্তান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা সেই আক্রমণ প্রতিহত করেছে। এই সংঘাতের আবহের সুযোগেই ইমরানের জামিনের আবেদন জানাল তাঁর দল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা