জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে পাকিস্তানি জঙ্গিরা ভারতে ঢোকার চেষ্টা করছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে সেই চেষ্টা রুখে দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অন্তত সাত জঙ্গি নিহত হয়েছে। ধ্বংস করে দেওয়া হয়েছে পাকিস্তানের সীমান্তরক্ষীদের একটি ঘাঁটিও। শুক্রবার এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। বিএসএফের তরফে ওই সময়ের একটি ভিডিয়োও প্রকাশ করা হয়েছে।
বিএসএফের দেওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে ঘন জঙ্গলের ছবি। নিস্তব্ধতার মধ্যে একের পর এক গুলি চলেছে। ভিডিয়োটি প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএনআই-ও। বিএসএফের তরফে জানানো হয়েছে, ৮ এবং ৯ তারিখের মধ্যবর্তী রাতে সাম্বা সেক্টর দিয়ে জঙ্গিদের একটি বড় দল অনুপ্রবেশের চেষ্টা করে। নিরাপত্তাবাহিনীর নজরদারিতে তা ধরা পড়ে যায়। পিটিআইকে বিএসএফের এক মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানি রেঞ্জার্স ঘাঁটি থেকে এই অনুপ্রবেশের চেষ্টাকে সাহায্য করা হচ্ছিল। অনবরত সেখান থেকে গুলি চালানো হচ্ছিল, যাতে ওই জঙ্গিরা উল্টো দিক থেকে কোনও বাধার সম্মুখীন না হয়। পাকিস্তানি রেঞ্জার্সের ধনধর পোস্টটিও বিএসএফের প্রত্যাঘাতে ধ্বংস হয়ে গিয়েছে বলে দাবি।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সীমান্ত বরাবর উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সজাগ আছে বিএসএফ, ভারতীয় সেনা এবং স্থানীয় পুলিশ। বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, রাজস্থানের সীমান্তলাগোয়া এলাকায় হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। সীমান্তের ও পার থেকে একের পর এক রকেট উড়ে আসে। যদিও ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলি ধ্বংস করে দিয়েছে। জম্মু, জৈসলমের, চণ্ডীগড়, অমৃতসর-সহ বহু শহরে ‘ব্ল্যাকআউট’ ছিল। শোনা যাচ্ছিল সাইরেনের শব্দ। পাকিস্তানি হামলার কথা জানায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রকও। ড্রোন এবং অন্যান্য মাধ্যমে ভারতে হামলার চেষ্টা চালিয়েছিল পাকিস্তান। নিয়ন্ত্রণরেখা গত কয়েক দিন ধরেই উত্তপ্ত। প্রতি রাতে সেখানে গোলাগুলি চালাচ্ছে পাকিস্তানি সেনা। পাল্টা জবাব দিচ্ছে ভারতও। বৃহস্পতিবারও তা চলেছে। তার মাঝেই সাম্বা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে বিএসএফ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা