দিল্লি বিমানবন্দরে উড়ান পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে দিল্লি বিমানবন্দরে নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। চলছে বাড়তি ‘চেকিং’। নিরাপত্তারক্ষীদের সঙ্গে সহযোগিতার অনুরোধ করা হয়েছে যাত্রীদের। শনিবার বিকেল পর্যন্ত দেশের ২৭টি বিমানবন্দর বন্ধ থাকছে। তার ফলে অনেক বিমান বাতিল হয়ে গিয়েছে। আগে থেকে খোঁজখবর নিয়ে যাত্রীদের বিমানবন্দরে আসার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ।
দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছেন, ‘‘দিল্লি বিমানবন্দরে পরিষেবা স্বাভাবিক রয়েছে। তবে কিছু বিমানের সূচিতে পরিবর্তিত পরিস্থিতির প্রভাব পড়েছে। নিরাপত্তাও বৃদ্ধি করা হয়েছে। সংশ্লিষ্ট বিমান সংস্থার কাছ থেকে খোঁজ নিয়ে যাত্রা শুরু করুন।’’ যাত্রীদের উদ্দেশে বেশ কিছু পরামর্শও দিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। মালপত্র বহনের নিয়ম মেনে চলা, নিরাপত্তারক্ষীদের সঙ্গে সহযোগিতা করা, শুধুমাত্র সরকারি বিবৃতির উপরে ভরসা রাখা, সমাজমাধ্যমের ভিত্তিহীন খবর অনুযায়ী কোনও পদক্ষেপ না করার অনুরোধ করা হয়েছে। যাত্রী ছাড়া বিমানবন্দরে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:
পাকিস্তানে ভারতের প্রত্যাঘাতের পর উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার ২৭টি বিমানবন্দর বন্ধের কথা ঘোষণা করা হয়। সেই তালিকায় রয়েছে চণ্ডীগড়, শ্রীনগর, অমৃতসর, লুধিয়ানা, ভুন্তর, কিশনগড়, পটিয়ালা, শিমলা, কাংড়া-গগ্গল, ভাতিন্ডা, জৈসলমের, জোধপুর, বিকানের, হলওয়ারা, পঠানকোট, জম্মু, লেহ, মুন্দ্রা, জামনগর, হীরাসর (রাজকোট), পোরবন্দর, কেশোদ, কান্ডলা এবং ভুজ।
পরিবর্তিত পরিস্থিতিতে একের পর এক বিবৃতি জারি করেছে বিমান সংস্থাগুলি। এয়ার ইন্ডিয়া বলেছে, নির্ধারিত সময়ের অন্তত তিন ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছোতে হবে। জম্মু, শ্রীনগর, লেহ, জোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড়, রাজকোটের সমস্ত বিমান বাতিল থাকবে শনিবার বিকেল ৫টা ২৯ মিনিট পর্যন্ত। স্পাইসজেট, ইন্ডিগো, আকাশা এয়ারের মতো সংস্থাগুলিও তিন ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছে যেতে বলেছে। ৭ কিলোগ্রামের বেশি ওজনের ব্যাগ নিয়ে বিমানে ওঠা যাবে না বলে জানানো হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা