জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি অব্যাহত রাখল পাকিস্তান। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে একাধিক জায়গায় গোলাগুলি চালিয়েছে পাক সেনা। উত্তর কাশ্মীরের বারামুলা জেলার উরিতে সীমান্তের ও পার থেকে ছোড়া গোলার আঘাতে মৃত্যু হয়েছে এক মহিলার। আহত হয়েছেন আরও এক জন। শুক্রবার পরিস্থিতি খতিয়ে দেখতে জম্মুর সীমান্তবর্তী অঞ্চলে গিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, পশ্চিম দিকের সীমান্ত বরাবর একাধিক জায়গায় রাতভর ড্রোন হামলা চালানোর চেষ্টা করে গিয়েছে পাকিস্তান। হামলার প্রতিটি চেষ্টা ব্যর্থ করার পাশাপাশি পাল্টা জবাবও দিয়েছে ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ৫০টি পাক ড্রোনকে গুলি করে নামানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে জম্মুর পাশাপাশি রাজস্থান, পঞ্জাবের একাংশেও ড্রোন হামলা চালায় পাকিস্তান। ছুটে আসে একের পর এক ক্ষেপণাস্ত্র, মর্টার। পাকিস্তানের হামলা শুরু হতেই ওই তিন রাজ্যের সীমান্তলাগোয়া এলাকায় বন্ধ করে দেওয়া হয় আলো। পঞ্জাবের রাজধানী চণ্ডীগড়ে বাজানো হয় সাইরেন। গোটা বিষয়টি জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাঁকে ফোন করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীও। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহৌর, সিয়ালকোটে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা।
শুক্রবার ইসলামাবাদের তরফে অবশ্য দাবি করা হয়েছে, তারা ভারতে কোনও ড্রোন হামলা চালায়নি। তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে মিথ্যা প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে পাকিস্তান।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা