Advertisement
E-Paper

Eknath-Devendra: শিন্ডে মন্ত্রিসভায় অর্থ ও স্বরাষ্ট্র দফতরের দায়িত্বও পেলেন উপমুখ্যমন্ত্রী ফডণবীস

বিজেপিকে সঙ্গে নিয়ে মুম্বইয়ের কুর্সি দখলের ৪০ দিন পরে গত মঙ্গলবার মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২২ ১৯:৪৬
শিন্ডে মন্ত্রিসভায় আরও দুই গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বে ফডনবীস

শিন্ডে মন্ত্রিসভায় আরও দুই গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বে ফডনবীস

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসাবে সাত সপ্তাহ আগে শপথ নিয়েছিলেন দেবেন্দ্র ফডণবীস। এ বার তাঁর হাতে আরও গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব দেওয়া হল। একনাথ শিন্ডে মন্ত্রিসভায় স্বরাষ্ট্র এবং অর্থ দফতরেরও দায়িত্বও এখন ফডণবীসের হাতে।

বিজেপিকে সঙ্গে নিয়ে মুম্বইয়ের কুর্সি দখলের ৪০ দিন পরে গত মঙ্গলবার মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন শিবসেনার বিদ্রোহী নেতা তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিন্ডে। ওই দিন ১৮ জন মন্ত্রী পদে শপথ নিয়েছেন। আরও এক দফা মন্ত্রিসভা সম্প্রসারণ বাকি ছিল। এ বার সেই কাজও হয়ে গেল। ফ়ডণবীসের হাতে যেমন স্বরাষ্ট্র এবং অর্থ দফতরের দায়িত্ব গিয়েছে, তেমনই বিজেপি বিধায়ক রাধাকৃষ্ণ পাটিলের হাতে গিয়েছে রাজস্ব দফতর। চন্দ্রকান্ত পাটিল পেলেন উচ্চশিক্ষা দফতর।

প্রসঙ্গত, শিন্ডে-ফডণবীস মন্ত্রিসভায় এখনও পর্যন্ত কোনও মহিলা জায়গা পাননি। অপরাধে যুক্তদের মন্ত্রী করা এবং মন্ত্রিসভায় মহিলা প্রতিনিধি না থাকায় সরকারকে নিশানা করতে ছাড়েনি বিরোধীরা। এরই সঙ্গে মন্ত্রিসভা সম্প্রসারণে বিলম্ব নিয়ে শিন্ডে সরকারকে বিঁধছেন বিরোধীরা। দফতর বন্টনের অনুপাত নিয়ে বিজেপির সঙ্গে মতপার্থক্য প্রসঙ্গ টেনে কটাক্ষ করেন তাঁরা। ঘটনাচক্রে, ঠিক তার পরেই মহারাষ্ট্রে মন্ত্রিসভার সম্প্রসারণের পথে হাঁটল শিন্ডে-ফডণবীস সরকার। এবং উপমুখ্যমন্ত্রী ফডণবীসের হাতেই গেল আরও দু’টি দফতরের দায়িত্ব।

Devendra Fadnavis Eknath Shinde
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy