খসড়া তালিকা থেকে বাদ পড়েছে ২ কোটি ৮৯ লক্ষ ভোটারের নাম। এঁদের মধ্যে নাম তোলার জন্য ৬ নম্বর ফর্ম জমা দিয়েছেন ৭০ লক্ষ ৬৯ হাজার। আর খসড়া তালিকায় থাকা ২ লক্ষ ৬৮ হাজার নাম বাদ দেওয়ার দেওয়ার আবেদন জানিয়ে জমা পড়়েছে ৭ নম্বর ফর্ম।
মৃত বা স্থানান্তরিতদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আবেদেন জানাতে হলে অভিযোগকারীকে ৭ নম্বর পূরণ করতে হয়। অন্য দিকে, ১৮ বছর বা তার বেশি বয়সি নতুন ভোটার, স্থানান্তরিত ভোটার এবং এসআইআর খসড়া তালিকা থেকে বাদ পড়া ভোটারকে নিজের নাম তোলার জন্য ৬ নম্বর ফর্ম ব্যবহার করতে হয়। শনিবার উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রিনওয়া জানিয়েছেন, শুনানির মাধ্যমে অভিযোগ এবং আবেদনগুলির নিষ্পত্তি করা হবে।
আরও পড়ুন:
গত ৬ জানুয়ারি উত্তরপ্রদেশে এসআইআর-পর্বের প্রথম ধাপের শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। এনুমারেশন ফর্ম জমা ও যাচাই পর্বের পরে যোগী আদিত্যনাথের রাজ্যে খসড়া তালিকায় বাদ গিয়েছে প্রায় ২ কোটি ৮৯ লক্ষ ভোটারের নাম। অর্থাৎ, পশ্চিমবঙ্গের প্রায় পাঁচ গুণ! নবদীপ জানিয়েছেন, নাম তোলার জন্য এ পর্যন্ত ৭০ লক্ষ ৬৯ হাজার ৮১০টি আবেদন জমা পড়েছে। যার মধ্যে ৩৫ লক্ষ ৭২ হাজার ৬০৩ জন নারী এবং ৩৪ লক্ষ ৯৬ হাজার ৯১১ জন পুরুষ ভোটার রয়েছেন, তৃতীয় লিঙ্গের ভোটারদের তরফে ২৯৬টি ৬ নম্বর ফর্ম জমা পড়েছে। অন্য দিকে, ৬ মার্চ পর্যন্ত নাম বাদ দেওয়ার আবেদন জানিয়ে ২ লক্ষ ৬৮ হাজার ৬৮২টি ফর্ম ৭ জমা পড়েছে। এর মধ্যে ১ লক্ষ ৫৮ হাজার ২৭ জন পুরুষ ১ লক্ষ ১০ হাজার ৬৪৫ নারী এবং ১০ জন তৃতীয় লিঙ্গের ভোটারের বিরুদ্ধে আবেদন জমা পড়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা