Advertisement
E-Paper

জীবনদায়ী ওষুধের দাম বাড়বে, উদ্বেগ প্রকাশ করলেন মমতা

আমদানি শুল্কে ছাড় তুলে দেওয়ায় বেশ কিছু জীবনদায়ী ওষুধের দাম বাড়তে চলেছে। এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:৫৯

আমদানি শুল্কে ছাড় তুলে দেওয়ায় বেশ কিছু জীবনদায়ী ওষুধের দাম বাড়তে চলেছে। এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার তিনি জানিয়েছেন, দাম বাড়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। শুল্কে ছাড় তুলে দেওয়ার ফলে ক্যানসার, ডায়াবেটিস, পারকিনসন্‌স, হার্ট এবং কিডনির অসুখ, নারীদের স্বাস্থ্য সংক্রান্ত প্রায় সব ওষুধের দাম বেড়ে যাবে। হাজার হাজার মানুষের কাছে প্রয়োজনীয় এই সব ওষুধ দুর্মূল্য হয়ে উঠবে।

গত সপ্তাহে সেন্ট্রাল বোর্ড অফ এক্সাইজ অ্যান্ড কাস্টমস বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, কেন্দ্রীয় সরকার বিদেশ থেকে ওই ওষুধগুলির ওপর আমদানি শুল্কে ছাড় তুলে নিচ্ছে। আশঙ্কা, ক্যানসার, হিমোফেলিয়ার মতো রোগে জীবনদায়ী ৭৪টি ওষুধের দাম বাড়তে চলেছে। কেন্দ্রের যুক্তি, দেশে ওষুধের উৎপাদন বাড়িয়ে নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’-র স্বপ্নকে বাস্তবায়িত করতেই এই পদক্ষেপ। আশঙ্কা, এর ফলে ক্যানসার, এডস, কিডনিতে পাথর, হাড়ের অসুখের রোগীরা বিশেষ অসুবিধায় পড়তে পারেন।

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy