Advertisement
E-Paper

ভারত পর্যটনের জন্য সুরক্ষিত নয়, সতর্কবার্তা রাশিয়ার

পর্যটনের জন্য ভারতও আর সুরক্ষিত নয়। এমনই বার্তা দিয়ে নাগরিকদের সে দেশে ঘুরতে যেতে নিষেধ করল রাশিয়া। রাশিয়ার সুরক্ষিত পর্যটন স্থলের তালিকায় অন্যতম ছিল ভারত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৫ ১৬:৩৪

পর্যটনের জন্য ভারতও আর সুরক্ষিত নয়। এমনই বার্তা দিয়ে নাগরিকদের সে দেশে ঘুরতে যেতে নিষেধ করল রাশিয়া। রাশিয়ার সুরক্ষিত পর্যটন স্থলের তালিকায় অন্যতম ছিল ভারত। ভারতের পাশাপাশি, মিশর ও তুরস্ককেও ওই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। রাশিয়ার পর্যটকদের কাছে সবচেয়ে পছন্দের জায়গা গোয়া। আবার এশিয়ার মধ্যে কম ব্যয়বহুল পর্যটনক্ষেত্র। তাই গোয়ার প্রতি রাশিয়ার পর্যটকদের একটু আলাদারকম টান রয়েছে। প্রতি বছর গোয়ায় যত বিদেশি পর্যটক আসেন তাঁদের বেশির ভাগই রাশিয়ার। এই সতর্কবার্তার ফলে গোয়ার পর্যটন একটা বড় ধাক্কা খাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যে পরিমাণ বিদেশি অর্থ পর্যটনকে কেন্দ্র করে রাজকোষে আসত সেটাও মার খাবে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy