ভারত ও পাকিস্তানের মধ্যে ডিজিএমও স্তরে বৈঠক শেষ। সোমবার বিকেলে কথা হয়েছে দুই দেশের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন্স (ডিজিএমও)-এর মধ্যে। এ কথা জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। পিটিআই জানিয়েছে, সংঘর্ষবিরতি সংক্রান্ত নানা বিষয় নিয়ে ভারতের ডিজিএমও রাজীব ঘাই এবং পাকিস্তানের ডিজিএমও কাশিফ আবদুল্লার মধ্যে কথা হয়েছে। কিন্তু সেই বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
যুদ্ধবিরতির পর ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রথম আলোচনা হওয়ার কথা ছিল সোমবার বেলা ১২টায়। কিন্তু নির্ধারিত সময়ে আলোচনা হয়নি। বৈঠক পিছিয়ে যায়। শেষমেশ সোমবার বিকেল ৫টা নাগাদ বৈঠক শুর হয় বলে জানিয়েছে পিটিআই।
শনিবার বিকেলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম ভারত-পাক সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেছিলেন। তিনি জানান, আমেরিকার মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর দুই দেশ সংঘাত থামাতে রাজি হয়েছে। এর পর ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী সাংবাদিক বৈঠক করে জানান, শনিবার ভারত এবং পাকিস্তানের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন্স (ডিজিএমও)-এর মধ্যে কথা হয়েছে। তাঁরা সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছেন। আবার সোমবার দুই দেশের মধ্যে কথা হবে। সেইমতোই ডিজিএমও স্তরে আলোচনা হল সোমবার।
সোমবার সকালে নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশসচিব বিক্রম মিস্রী এবং নৌ, স্থল ও বায়ুসেনার প্রধানেরা। তার পরেই জানা গিয়েছিল, দুই দেশের আলোচনার সময় পিছিয়ে দেওয়া হয়েছে।
পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার পর পাকিস্তানকে দায়ী করে তাদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছিল ভারত। স্থগিত করে দেওয়া হয়েছিল সিন্ধু জলবণ্টন চুক্তি। এর পর ভারতের সঙ্গে বাণিজ্যও বন্ধ করে দেয় পাকিস্তান। এই বিষয়গুলি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে কি না, তা অবশ্য স্পষ্ট নয় এখনও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা