Advertisement
E-Paper

দরজা বন্ধ করতে বলায় অপমানিত বোধ করেছিলেন! মুম্বইয়ে লোকাল ট্রেনে সহযাত্রীকে কুপিয়ে খুনে অভিযুক্ত যুবকের দাবি

মঙ্গলবার রাতে চার্চগেট-নালাসোপারা ট্রেনে এক সহযাত্রী ময়ঙ্ক লোহারকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন রোশন সুবর্ণ নামে এক যুবক। তিনি কর্নাটকের বাসিন্দা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১৭:৪৪
He felt humiliated being to shut the door, claims the man who allegedly attacked co-passenger in Mumbai Local train

(বাঁ দিকে) ময়ঙ্ক লোহার, রোশন সুবর্ণ (ডান দিকে)। —ফাইল চিত্র।

দরজা বন্ধ করতে বলায় তিনি অপমানিত বোধ করেছিলেন। পুলিশের কাছে এমনই দাবি করেছেন মুম্বইয়ের লোকাল ট্রেনে সহযাত্রীকে কুপিয়ে খুনে অভিযুক্ত যুবক। মঙ্গলবার রাতে চার্চগেট-নালাসোপারা ট্রেনে এক সহযাত্রী ময়ঙ্ক লোহারকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন রোশন সুবর্ণ নামে এক যুবক। তিনি কর্নাটকের বাসিন্দা। খুনের পর কর্নাটকে পালিয়ে যাওয়ার ছক কষেছিলেন। কিন্তু তার আগেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনার সূত্রপাত ট্রেনের দরজা বন্ধ করা নিয়ে। ময়ঙ্ক এবং রোশন দু’জনেই ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন। বৃষ্টি পড়ছিল বলে ট্রেনের দরজা বন্ধ করা ছিল। কিন্তু অভিযোগ, রোশন বার বার দরজা খুলে দিচ্ছিলেন। বৃষ্টির ছাঁটে ভিতরে থাকা যাত্রীরা ভিজে যাচ্ছিলেন। অনেকে প্রতিবাদ করেন। রোশন দরজা খুলে দিচ্ছিলেন। আর তা বন্ধ করে দিচ্ছেলেন ময়ঙ্ক। এমনই দাবি প্রত্যক্ষদর্শীদের। তার পর বিষয়টি তর্কাতর্কির পর্যায়ে পৌঁছোয়। কয়েক জন সহযাত্রী রোশনকে মারধর করেন বলে অভিযোগ। তার পর তাঁকে অন্য গেটে পাঠিয়ে দেন। রোশনের দাবি, সকলে মিলে তাঁকে মারধর করায় অপমানিত বোধ করেছেন। শুধু তা-ই নয়, বার বার দরজা বন্ধ করার জন্য সহযাত্রীদের নির্দেশও তাঁর ঠিক পছন্দ হয়নি। আর এর জন্য ময়ঙ্কের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি।

রোশনকে অন্য গেটে পাঠালেও গোরেগাঁও এবং মালাড স্টেশনের মাঝে হঠাৎ আবার সেই গেটে চলে আসেন রোশন। যে গেটের কাছে দাঁড়িয়ে ছিলেন ময়ঙ্ক। তার পরই ব্যাগ থেকে ছুরি বার করে ময়ঙ্কের বুকে এবং পেটে ঢুকিয়ে দেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ছুরিটি এক বন্ধুর জন্য কিনেছিলেন রোশন। সেটি দিয়েই ময়ঙ্ককে কোপান বলে অভিযোগ। বুধবার রোশনকে গ্রেফতার করেছে পুলিশ।

Mumbai Local Train Murder Case

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy