জেনিভায় রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের অধিবেশনে পাকিস্তানকে তুলোধনা করল নয়াদিল্লি। ভারতের প্রতিনিধি অনুপমা সিংহ ভারতীয় সময় বুধবার মাঝরাতে পাকিস্তানের জম্মু-কাশ্মীর নিয়ে তোলা অভিযোগের ‘রাইট টু রিপ্লাই’ পর্বে ইসলামাবাদকে কটাক্ষ করে বলেছেন, পাকিস্তান ‘লা-লা ল্যান্ড’-এ, অর্থাৎ, বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এক কল্পজগতে বাস করছে।
কমিশনের ৬১তম অধিবেশনে পাকিস্তান ও অর্গানাইজ়েশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) জম্মু-কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলে। অনুপমা জবাবে বলেন, পাকিস্তানের এই অবিরাম প্রচারে এখন ঈর্ষার গন্ধ ছড়াচ্ছে। তাঁর কথায়, “জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ অতীতে ছিল, এখন আছে এবং ভবিষ্যতেও থাকবে।” তিনি জানান, আন্তর্জাতিক অর্থ ভান্ডারের (আইএমএফ) থেকে পাকিস্তান যে ত্রাণ প্যাকেজ পেয়েছে, জম্মু-কাশ্মীরের বাজেট তার দ্বিগুণেরও বেশি। তাঁর বার্তা, পাকিস্তান নিজের অভ্যন্তরীণ সঙ্কট, অর্থনৈতিক বিপর্যয় ও সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা নিয়ে মুখোশ পরে আন্তর্জাতিক মঞ্চে ভারতকে আক্রমণ করছে। অনুপমার কথায়, “পাকিস্তানের উচিত নিজের গভীর সংকট নিরসনের দিকে মনোযোগ দেওয়া। বিশ্ব এখন তাদের নাটক দেখে ফেলেছে। এই ঘটনা ভারত-পাকিস্তানের দীর্ঘদিনের কাশ্মীর বিতর্কের আর একটা অধ্যায়। ভারত বারবার বলে আসছে, সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পরে জম্মু-কাশ্মীরে শান্তি, উন্নয়ন ও গণতন্ত্র ফিরে এসেছে। সেখানে নির্বাচন হচ্ছে, পরিকাঠামো গড়ে উঠছে, পর্যটন বাড়ছে। অন্য দিকে পাকিস্তানের অর্থনীতি ধুঁকছে। আইএমএফ-এর দরজায় দরখাস্ত নিয়ে ঘুরছে।”
জম্মু-কাশ্মীরের প্রসঙ্গে ভারতের প্রতিনিধি আরও বলেন, এই অঞ্চল নিয়ে একমাত্র অমীমাংসিত বিষয় হল পাকিস্তানের অবৈধ দখলে থাকা ভারতীয় ভূখণ্ড। তাঁর মন্তব্য, ‘‘গত বছর উদ্বোধন হওয়া চন্দ্রভাগা রেল সেতু বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু। যদি এই সেতুকে নকল বলে মনে করা হয়, তা হলে পাকিস্তান ভ্রমের মধ্যেই রয়েছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)