দেশে যথেষ্ট জ্বালানি তেল, রান্নার গ্যাস রয়েছে। শুক্রবার আশ্বাস দিল দেশের সবচেয়ে বড় তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি)। ভারত-পাকিস্তানের মধ্যে যে চাপানউতর চলছে, তার জেরে আতঙ্ক ছড়িয়েছে দেশবাসীদের একাংশের মনে। অনেকেই যানে বেশি করে জ্বালানি ভরে রাখছেন। রান্নার গ্যাস কিনে মজুত করছেন বলে অভিযোগ। এই আবহে আশ্বাস দিল ভারতের সবচেয়ে বড় তেল সংস্থা।
সমাজমাধ্যমে বেশ কিছু ভিডিয়ো ছড়িয়েছে পড়েছে (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি)। ওই ভিডিয়োগুলিতে দেখা গিয়েছে, পেট্রল পাম্পে লম্বা লাইন। সূত্রের খবর, জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, রাজস্থানের সীমান্ত সংলগ্ন এলাকায় স্থানীয়দের একাংশের মধ্যে জ্বালানি কেনার হিড়িক লক্ষ করা গিয়েছে। তার পরেই এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট দিয়েছে আইওসি। লিখেছে, ‘‘সারা দেশ জুড়ে যথেষ্ট মজুত রয়েছে ইন্ডিয়ান অয়েলের। জোগানও সরবরাহ রয়েছে ঠিকঠাক।’’ তার পরেই তাদের পরামর্শ, ‘‘আতঙ্কিত হয়ে জ্বালানি কেনার প্রয়োজন নেই। আমাদের সব বিপণিতে জ্বালানি, এলপিজি মজুত রয়েছে।’’
বৃহস্পতিবার রাতে জম্মু, পঞ্জাব, রাজস্থান লক্ষ্য করে ড্রোন, ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান। ভারতীয় সেনাবাহিনী সেই চেষ্টা ব্যর্থ করেছে। এই আবহেই সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই জ্বালানি, প্রয়োজনীয় খাবারদাবার মজুত করে রাখার চেষ্টা করেন। এ বার এই আবহে আশ্বাস দিল আইওসি।
শুক্রবার চণ্ডীগড় প্রশাসন এই নিয়ে কড়া নির্দেশ জারি করেছে। জানিয়েছে, খাবার, জরুরি পণ্য, জ্বালানি কিনে মজুত করে রাখা যাবে না। এতে কৃত্রিম চাহিদা তৈরির ফলে মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা