Advertisement
E-Paper

কর্মী ও পেনশনভোগীদের সুখবর! মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ বৃদ্ধি কার্যকরের বিজ্ঞপ্তি ভারতীয় রেলের

এপ্রিল মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার বৈঠকে সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) ২ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১৭:০৮
Indian railways implements 2% DA, DR hike for employees and pensioners

—ফাইল চিত্র।

সপ্তম বেতন কমিশনের সুপারিশ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত মেনে ভারতীয় রেলের কর্মী এবং অবসরপ্রাপ্তদের বেতন ও পেনশনের বকেয়া কাঠামো পুনর্বিন্যাস করা হল। মঙ্গলবার ভারতীয় রেল কর্তৃপক্ষ এ কথা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা গত মাসে সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকরের সিদ্ধান্ত নেওয়ায় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) বৃদ্ধির নির্দেশিকা জারি হয়েছে। রেলওয়ে বোর্ড ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হওয়ার জন্য কর্মরত রেলওয়ে কর্মচারীদের ডিএ এবং রেলওয়ে পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের ডিআর বাড়িয়েছে। রেলওয়ে বোর্ডের নির্দেশিকা বলছে, ডিএ এবং ডিআর-এর পরিমাণ মৌলিক বেতন বা পেনশনের ৫৮ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করা হয়েছে।

প্রসঙ্গত, গত মাসে মোদী মন্ত্রিসভার বৈঠকে সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) ২ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখন ২২ শতাংশ হারে ডিএ পান। চলতি বছর অন্তর্বর্তী বাজেটে চার শতাংশ হারে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করে রাজ্য সরকার। কেন্দ্রের সঙ্গে তখন রাজ্যের ডিএ-র ফারাক ছিল ৩৬ শতাংশ। এ বার সেই ফারাক বেড়ে হল ৩৮ শতাংশ।

DA Hike Railway Employee Indian Railways Pensioners
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy