Advertisement
E-Paper

১৩ হাজার কর্মীকে ছেঁটে ফেলতে চলেছে রেল

রেলে এই মুহূর্তে মোট কর্মীর সংখ্যা ১৩ লক্ষের মতো।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৩৮

নিয়ম মেনে ছুটি না নিয়ে দীর্ঘ দিন ধরে অফিসে আসছেন না— এমন কর্মীদের ছেঁটে ফেলতে চলেছে রেল। সংখ্যাটা নয় নয় করেও ১৩ হাজারের বেশি।

ভারতীয় রেলের বিভিন্ন ক্ষেত্রে এ ধরনের কর্মীদের চিহ্নিত করতে নির্দেশ দিয়েছিলেন খোদ রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এর পরেই শুরু হয় তত্ত্বতলাস।

রেলে এই মুহূর্তে মোট কর্মীর সংখ্যা ১৩ লক্ষের মতো। দেখা যাচ্ছে এর মধ্যে ১৩ হাজারের বেশি, অর্থাত ১ শতাংশের বেশি, কর্মী নিয়মমাফিক ছুটি না নিয়েই দীর্ঘ দিন ধরে কাজে আসছেন না।

আরও পড়ুন: ‘মহিলাদের দেদার বিয়ার খেতে দেখে খুব ভয় পাচ্ছি’

আরও পড়ুন: স্বাস্থ্যে সেরা কেরল, শেষে উত্তরপ্রদেশ, মাঝামাঝি বাংলা

সব কিছু খতিয়ে দেখার পর এক বিবৃতিতে রেল জানিয়েছে, “এ ধরনের অনুপস্থিতদের বিরুদ্ধে, চাকরি থেকে ছাঁটাই-এর আইন অনুযায়ী, ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।” রেলের সব অফিসার এবং সুপারভাইজারকে নির্দেশ দেওয়া হয়েছে— যথাযথ প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই অবাঞ্ছিত কর্মীদের সরিয়ে দিতে।

Indian Railways Railways Employees ভারতীয় রেল
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy