ইজ়রায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষের আবহে দুই দেশ থেকেই ফেরানো হবে ভারতীয় নাগরিকদের। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিন্ধু’। প্রথমে ইরান থেকে ভারতীয়দের ফেরানোর কথা ঘোষণা করেছিল বিদেশ মন্ত্রক। সেই অনুযায়ী বৃহস্পতিবার ইরান থেকে ১১০ জন ভারতীয় ছাত্রছাত্রী দেশে ফিরেছেন। বিকেলে বিদেশ মন্ত্রক নতুন বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘অপারেশন সিন্ধু’র মাধ্যমে ইজ়রায়েল থেকেও ভারতীয়দের ফেরানোর বন্দোবস্ত করা হচ্ছে। যাঁরা দেশে ফিরতে ইচ্ছুক, তাঁদের তেল আভিভে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হবে। সেখান থেকে সমস্ত বন্দোবস্ত করে দেওয়া হবে।
বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, ‘‘তেল আভিভের ভারতীয় দূতাবাস ভারতীয়দের দেশে ফেরানোর ব্যবস্থা করছে। ইজ়রায়েলের সমস্ত ভারতীয় নাগরিককে অনুরোধ করা হচ্ছে, তাঁরা দূতাবাসে নিজেদের নাম নথিভুক্ত করুন। কোনও প্রশ্ন থাকলে কন্ট্রোল রুমের নম্বরে যোগাযোগ করুন। প্রবাসী ভারতীয়দের সুরক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দেয় ভারত সরকার। পরিস্থিতির দিকে আমরা নজর রেখেছি। ইজ়রায়েলে অবস্থিত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে। যথাসাধ্য সাহায্য করছে দূতাবাস।’’ সংঘর্ষ পরিস্থিতিতে ইজ়রায়েল সরকারের নির্দেশ এবং গাইডলাইন মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছে সেখানে প্রবাসী ভারতীয়দের।
আরও পড়ুন:
গত শুক্রবার থেকে ইজ়রায়েল এবং ইরানের সংঘাত শুরু হয়েছে। একে অপরকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। নাগরিকদের আশ্রয় নিতে হচ্ছে শেল্টারে। আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে ইরানের আলোচনার মাঝেই ইজ়রায়েল তাদের উপর হামলা চালায়। এতে ইরানের চার সেনা শীর্ষকর্তা এবং ন’জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়। এর পরেই প্রত্যাঘাত শুরু করে ইরানও। তেহরান থেকে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে ইজ়রায়েলের তেল আভিভ, জেরুসালেমের মতো শহরগুলিকে লক্ষ্য করে। বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনীও পাল্টা জবাব দিচ্ছে। এই পরিস্থিতিতে ইরান তাদের আকাশসীমা বন্ধ করে দিলেও সেখান থেকে ভারতীয়দের ফেরানোর বন্দোবস্ত করেছিল নয়াদিল্লি। এ বার ইজ়রায়েলে প্রবাসী ভারতীয়দের জন্যেও সেই বন্দোবস্ত করা হল। যাঁরা চান, দেশে ফিরতে পারবেন দূতাবাসের সহায়তায়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজ়রায়েল। তাতে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনাকর্তা। প্রাণ গিয়েছে ছ’জন পরমাণু বিজ্ঞানীরও।
- ইজ়রায়েলি হামলাকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, নয়া পরমাণু চুক্তি না মানলে আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে ইরানকে। তখন আর কিছুই আস্ত থাকবে না
-
গাজ়া গণহত্যা এবং ইরানে হামলার প্রতিবাদে ইজ়রায়েলে দূতাবাস বন্ধ করল স্পেন! আমেরিকাকে দুষল ইটালি
-
রান্নার গ্যাসের ঘাটতির আশঙ্কা! ইরান ও আমেরিকার যুদ্ধের মধ্যে তেল সংস্থাগুলিকে এলপিজি উৎপাদন বৃদ্ধির নির্দেশ কেন্দ্রের
-
‘ভিড় এড়িয়ে চলুন’! করাচির উপদূতাবাসে বিক্ষোভের পরে পাকিস্তানে থাকা নাগরিকদের সতর্ক করল আমেরিকা
-
ইরানের পরমাণু কর্মসূচি সমর্থন করল পাকিস্তান! সই হল বাণিজ্য, প্রযুক্তি-সহ ১২টি দ্বিপাক্ষিক চুক্তি
-
ইরানের সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি করতে চায় পাকিস্তান, লক্ষ্যমাত্রা বছরে ৮০০ কোটি ডলারের বাণিজ্য