Advertisement
E-Paper

COVID-19: দেশে প্রথম করোনা আক্রান্ত তরুণী দেড় বছর পর ফের পজিটিভ, যদিও উপসর্গহীন

পড়াশোনার জন্য দিল্লি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ওই তরুণী। সে কারণেই নমুনা পরীক্ষা করা হয়েছিল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২১ ১৫:৫৭

প্রতীকী ছবি

দেশে তাঁর শরীরেই প্রথম নোভেল করোনাভাইরাসের সন্ধান মিলেছিল। কেরলের ত্রিশূরের বাসিন্দা সেই তরুণী ফের করোনা-আক্রান্ত। কেরলের স্বাস্থ্য দফতর জানিয়েছে, আপাতত কোনও উপসর্গ নেই। বাড়িতেই আছেন ওই তরুণী।

এর আগে গত বছরের ৩০ জানুয়ারি ওই তরুণীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। সম্প্রতি তিনি পড়াশোনার জন্য দিল্লি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সে কারণেই তিনি লালারসের নমুনা পরীক্ষা করিয়েছিলেন। ত্রিশূর জেলার স্বাস্থ্য আধিকারিক রিনা কে জে বলেন, ‘‘দেড় বছর পর ওই তরুণী ফের কোভিডে সংক্রমিত হয়েছেন। তাঁর আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট পজিটিভ। যদিও কোনও উপসর্গ নেই ওই তরুণীর। তিনি ভাল আছেন।’’

ওই তরণী চিনের উহান বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়তে গিয়েছিলেন। চিন থেকে ত্রিশূরে ফিরিয়ে আনার পরেই তাঁর করোনার উপসর্গ দেখা দেয়। এর পর পরীক্ষার রিপোর্ট আসতেই জানা গিয়েছিল, তিনি কোভিডে আক্রান্ত। তিন সপ্তাহ চিকিৎসা চলার পর তিনি সুস্থ হয়ে উঠেন। তার দেড় বছরের মাথায় ফের করোনা-আক্রান্ত হওয়ায় উদ্বেগে রাজ্য স্বাস্থ্য দফতর।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy