শ্রীনগরের আশপাশে পর্যটকদের নিশানা করতে পারে জঙ্গিরা। পহেলগাঁও হামলার আগে সতর্ক করেছিলেন গোয়েন্দারা। আর সেই সতর্কবার্তা পেয়েই শ্রীনগর এবং তার আশপাশে ডাচিগাম, নিশাত এবং পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছিল।
এই এলাকাগুলিতে গত বছরের অক্টোবরে জঙ্গি হামলা হয়। ফলে সম্ভাব্য হানার আশঙ্কা করেই ওই এলাকায় এবং হোটেলগুলিতেও নজরদারি বৃদ্ধি করা হয়। গত বছরের অক্টোবরে গঙ্গনগীর এবং সোনামার্গে জঙ্গি হামলায় সাত জনের মৃত্যু হয়। তাই জঙ্গি হামলার সতর্কবার্তা পেয়েই প্রয়োজনীয় পদক্ষেপ করা হয় বলে সূত্রের খবর।
জম্মু-কাশ্মীরে অনেক দিন ধরেই জঙ্গিদমন অভিযান চালাচ্ছিল সেনা। পহেলগাঁও হামলার আগে গোয়েন্দাদের সতর্কবার্তা আসার পর শ্রীনগর এবং তার আশপাশের এলাকাগুলিতেও অভিযান চালায় পুলিশ এবং সেনা। কিন্তু সে রকম কোনও সন্দেহজনক কিছু না পাওয়া যাওয়ায় ২২ এপ্রিল তল্লাশি অভিযান বন্ধ করা হয়। ঘটনাচক্রে, ওই দিনই পহেলগাঁওয়ে হামলা চালায় জঙ্গিরা। সেই ঘটনায় ২৫ জন ভারতীয় এবং নেপালের এক নাগরিকের মৃত্যু হয়েছে।
পহেলগাঁওয়ের হামলার ঘটনাকে গোয়েন্দা ‘ব্যর্থতা’ বলে দাবি করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। সেই ঘটনায় জড়িত জঙ্গিদের এখনও হদিস পাননি তদন্তকারীরা। তবে গোয়েন্দারা মনে করছেন, দক্ষিণ কাশ্মীরের পাহাড়ি জঙ্গলে আত্মগোপন করে আছে জঙ্গিরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা