পহেলগাঁও কাণ্ডে জম্মুর জেলে বন্দি দুই জঙ্গিকে জেরা করছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তদন্তকারীদের সন্দেহ, পহেলগাঁওয়ে হামলার নেপথ্যে এই দুই জঙ্গিরও যোগ থাকতে পারে। আর সেই সূত্র খুঁজতেই জম্মুর জেলে গিয়ে দুই বন্দিকে জেরা করা হচ্ছে বলে সূত্রের খবর।
সূত্রের খবর, রাজৌরিতে হামলায় জড়িত থাকার অভিযোগে জেলে বন্দি মুস্তাক এবং নিসার নামে দুই জঙ্গি। এই দু’জন জঙ্গিদের ‘ওভারগ্রাউন্ড ওয়ার্কার’ হিসাবে কাজ করত। ২০২৩ সালের এপ্রিলে রাজৌরিতে আইইডি বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে দুই শিশু-সহ সাত জন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন আরও অনেকে। হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় মুস্তাক এবং নিসারকে। সেই থেকে জেলে বন্দি তারা।
সূত্রের খবর, পহেলগাঁওয়ে হত্যালীলার পরই আবার এই দুই জঙ্গির নাম উঠে এসেছে। সন্দেহের তালিকায় এই দুই জঙ্গিকে রাখা হয়েছে। পহেলগাঁও কাণ্ডের সঙ্গে এই দুই জঙ্গির কোনও যোগ রয়েছে কি না, সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জম্মু-কাশ্মীরের ভারত-পাক সীমান্তলাগোয়া মাচিল, কেরন, নওগাম, বারামুলা এবং উরিতেও তদন্ত করা হচ্ছে। সন্দেহ করা হচ্ছে, এই এলাকাগুলি হয়েও জঙ্গিরা পাকিস্তান থেকে অনুপ্রবেশ করছে। শুধু তা-ই নয়, এই এলাকাগুলিতে জঙ্গিরা আশ্রয় নিতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে। গত দু’দিনে একশোরও বেশি স্থানীয়কে গ্রেফতার করে জেরা চলছে। পাশাপাশি, পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিদের কোথা থেকে সহযোগিতা করা হচ্ছে, তা চিহ্নিত করারও কাজ চলছে বলে সূত্রের খবর।
গত ২২ এপ্রিল পহলেগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিরা হামলা চালায়। সে দিনের হামলায় ২৫ জন ভারতীয় এবং নেপালের এক নাগরিক নিহত হয়েছেন। হামলায় জড়িত জঙ্গিরা এখনও পলাতক। তাদের খোঁজে দক্ষিণ কাশ্মীর জুড়ে তল্লাশি চালানো হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা