E-Paper

পোস্ট সরাল ইরানি দূতাবাস

পোস্টগুলি মুছে ফেলায় সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার দেখা যায়। পাকিস্তান-ভিত্তিক কিছু ব্যবহারকারীর দাবি, কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখানো উচিত নয়। অন্য দিকে, বেশ কিছু ভারতীয় ব্যবহারকারী এক্স পোস্টগুলি সরিয়ে ফেলায়, দূতাবাসের সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন তুলেছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ০৮:১৮

—প্রতীকী চিত্র।

ভারত এবং ‘কাশ্মীরের জনগণকে’ ধন্যবাদ জানিয়েকরা একাধিক সমাজমাধ্যম পোস্ট মুছে দিল এ দেশের ইরানের দূতাবাস।

কাশ্মীরের মানুষ পশ্চিম এশিয়াতে চলমান যুদ্ধের পরিস্থিতিতে সহায়তার হাত বাড়াতে অর্থ এবং প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করেছিল। সেই কথা উল্লেখ করে কাশ্মীরের ‘দয়ালু মানুষ’ তথা ভারতে ধন্যবাদ জানিয়ে এক্সে পোস্ট করেছিল ইরানি দূতাবাস। আর একটি পোস্টে এক কাশ্মীরি বৃদ্ধার কথা উল্লেখ করা হয়েছিল, যিনি তাঁর ২৮ বছর আগে মারা যাওয়া স্বামীর স্মৃতি বিজড়িত সোনার গয়না দিয়ে দেন ইরানের মানুষকে সাহায্যের জন্য।

কিন্তু এক্সে পোস্ট করার কিছুক্ষণ পরেই দূতাবাস কোনও রকম ব্যাখা ছাড়াই সেগুলি সরিয়ে নেয়। সূত্রের খবর, ওই কৃতজ্ঞতাসূচক পোস্টের পরে সমালোচনার মুখে পড়তে হয় ইরানের দূতাবাসকে, যার বেশির ভাগটাই এসেছে পাকিস্তানের তরফে। বেশ কয়েক জন পাকিস্তানি কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখানোয় বিরোধীতা করেন। ইরানের সরকারি সংবাদমাধ্যমের তরফে প্রকাশিত একটি পোস্ট শেয়ার করে কাশ্মীরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিল ইরানি দূতাবাস। যদিও সেখানে ভারতের কথা উল্লেখ করা হয়নি। এ দিন সেই পোস্টও সরিয়ে ফেলা হয়।

পোস্টগুলি মুছে ফেলায় সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার দেখা যায়। পাকিস্তান-ভিত্তিক কিছু ব্যবহারকারীর দাবি, কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখানো উচিত নয়। অন্য দিকে, বেশ কিছু ভারতীয় ব্যবহারকারী এক্স পোস্টগুলি সরিয়ে ফেলায়, দূতাবাসের সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ স্বরাষ্ট্র মন্ত্রককে এর জবাবও দিতে বলেন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

jammu kashmir Embassy

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy