E-Paper

আজ ব্রিকস, এলেন আরাঘচি

ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বুধবার গভীর রাতে দিল্লি পৌঁছে গিয়েছেন। ব্রিকস-এর পাশাপাশি হরমুজ় প্রণালী খোলা নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ০৮:৩৩
ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। —ফাইল চিত্র।

আমেরিকা-ইরান যুদ্ধের ছায়ার মধ্যেই বৃহস্পতিবার বসতে চলেছে ব্রিকস গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলির দু’দিনের বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতিতে এই গুরুত্বপূর্ণ মঞ্চটি শান্তি ফেরাতে কোনও সমাধান সূত্রের সন্ধান দিতে পারে কি না এবং তা যৌথ বিবৃতিতে রাখা সম্ভব হয় কি না, সামনে সেটাই চ্যালেঞ্জ।

এই গোষ্ঠীর নতুন দুই সদস্য ইরান এবং সংযুক্ত আরব আমিরশাহি যুযুধান। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বুধবার গভীর রাতে দিল্লি পৌঁছে গিয়েছেন। ব্রিকস-এর পাশাপাশি হরমুজ় প্রণালী খোলা নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন তিনি। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে জয়শঙ্করের। সেখানে ব্রিকস গোষ্ঠীর সংহতি ও দু’দেশের বাণিজ্যিক ও কৌশলগত স্বার্থ নিয়ে বিশদ কথাবার্তা হয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

BRICS Iran Abbas Araghchi

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy