জম্মু-কাশ্মীরে হামলার ছক কষছে পাক গুপ্তচর সংস্থা আইএসএআই। বিশেষ করে শ্রীনগর এবং গান্ডেরবালকে হামলাস্থল হিসাবে বেছে নিতে পারে জঙ্গিরা। নিশানায় এ বার রেল, কাশ্মীরি পণ্ডিত, পরিযায়ী শ্রমিক এবং পুলিশ। গোয়েন্দাদের সতর্কবার্তার পরই কাশ্মীর জুড়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।
সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো (এসআইবি) এবং রেল সুরক্ষাবাহিনী, (আরপিএফ) উত্তর রেল-এর তরফে এক বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। আরপিএফের এক শীর্ষ আধিকারিক দাবি করেছেন, কাশ্মীরি নন এমন ব্যক্তি, পুলিশ, কাশ্মীরি পণ্ডিতদের নিশানা বানানো হতে পারে। বিশেষ করে শ্রীনগর এবং গান্ডেরবালে।
আরও পড়ুন:
-
স্টুডেন্ট ভিসা নিয়ে পাকিস্তানে, নেয় সেনা প্রশিক্ষণও! গত বছর চার জঙ্গির সঙ্গে কাশ্মীরে ফেরে পহেলগাঁওকাণ্ডের চক্রী আদিল
-
নেহরু-গান্ধী পরিবারের মদতেই সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত! অভিযোগ, রাজস্থানের বিজেপি মন্ত্রী মদনের
-
আইপিএলের প্লে-অফের দৌড়ে এখনও ১০টি দলই, কাদের সামনে কী অঙ্ক, কী করলে প্রথম চারে কলকাতা?
সূত্রের খবর, গত ২১ এপ্রিল সন্ধ্যায় স্থানীয় এক জঙ্গি হাশের পারে ওরফে হামজাকে বান্দিপোরায় রেললাইন ধরে যেতে দেখা গিয়েছে। বারামুলা জেলার ক্রিরি গ্রাম থেকে পাত্তানের দিকে যেতে দেখা যায় তাকে। জঙ্গিদের মদতকারী আরও একজন ছিল হামজার সঙ্গে। দু’জনেই সশস্ত্র ছিল বলে সূত্রের দাবি। আরপিএফের ওই সূত্রের দাবি, বিশ্বস্ত সূত্র এবং গোয়েন্দা সংস্থাগুলি জানিয়েছে, নিরাপত্তাবাহিনী এবং কাশ্মীরবাসী নন, এমন ব্যক্তিদের নিশানা বানাতে পারে জঙ্গিরা। আর এই হামলার ছক কষছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই।
আরও সতর্কবার্তা দেওয়া হয়েছে যে, উত্তর, মধ্য এবং দক্ষিণ কাশ্মীরে জঙ্গিরা সক্রিয় হচ্ছে। কাশ্মীরের বহিরাগত রেলশ্রমিকদের উপর হামলার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আরপিএফ কর্মী এবং আধিকারিকদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে, তাঁরা প্রয়োজন ছাড়া আরপিএফ ব্যারাকের বাইরে না বেরোন। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়। সেই ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। পহেলগাঁও কাণ্ডের পর থেকেই জম্মু-কাশ্মীর জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। চলছে জঙ্গিদমন অভিযানও। তার মধ্যেই আরও এক সতর্কবার্তা এল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা