প্রায় দেড় বছর আগে পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করেছিল হাশিম মুসা এবং আলি ভাই ওরফে তালহা। তদন্তকারীদের সূত্র বলছে, সীমান্ত পেরিয়ে প্রথমে ভারতে এসেছিল মুসা। তার পরে আলি। তাদের স্থানীয় এলাকা, পথঘাট চিনিয়েছিল দক্ষিণ কাশ্মীরের বাসিন্দা আদিল হুসেন ঠোকর। জম্মু-কাশ্মীর পুলিশ বলছে, এই তিন জনই পহেলগাঁওয়ে হামলার সঙ্গে জড়িত। তাদের স্কেচও প্রকাশ করা হয়েছে । ওই তিন জনের খোঁজে চলছে অভিযান।
পুলিশের একটি সূত্র বলছে, প্রায় দু’বছর ধরে কাশ্মীরের বিভিন্ন অংশে সক্রিয় ছিল মুসা এবং আলি। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ তদন্তকারীদের একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বর নাগাদ ভারতে প্রবেশ করেছিল মুসা। তার উপরে মূলত বদগাঁও এলাকায় সক্রিয় থাকার ভার পড়েছিল বলে খবর। তদন্তকারীদের একটি সূত্র বলছে, আলি ভারতে অনুপ্রবেশ করেছিল মুসার পরে। শ্রীনগরের উপকণ্ঠে দাচিগাঁও জঙ্গলে সে সক্রিয় ছিল। এই দাচিগাঁও জাতীয় উদ্যান ত্রালের সঙ্গে যুক্ত। এখানকার ঘন পাহাড়ি জঙ্গল পহেলগাঁও পর্যন্ত বিস্তৃত। তদন্তকারীদের একটি সূত্র মনে করছে, এই জঙ্গলের পথ ধরেই পহেলগাঁও পর্যন্ত যাতায়াত করত জঙ্গিরা। ক্রমে সেই পথ তাদের চেনা হয়ে যায়। আর এতে তাদের সাহায্য করেছিল আদিল।
জম্মু-কাশ্মীর পুলিশের একটি সূত্র জানিয়েছে, ২০১৮ সালে এক বার পাকিস্তানে গিয়েছিল স্থানীয় গাইড আদিল। গত বছর সে আবার কাশ্মীরে ফিরেছিল। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের বিজবেহারার গুরে গ্রামের বাসিন্দা সে। তদন্তকারীরা মনে করেন, পাকিস্তানে ‘প্রশিক্ষিত’ জঙ্গিদের কাশ্মীরের পথঘাট চিনিয়ে দিয়েছিল সে। পহেলগাঁওয়ের বৈসরন এলাকায় বহু বার তারা রেকি করেছিল বলেও মনে করছে পুলিশ।
দক্ষিণ কাশ্মীরের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে তিন জনের স্কেচ তৈরি করা হয়েছে। সেই ছবি স্থানীয়দের দেখানো হচ্ছে। সেই সঙ্গে পরিচিত জঙ্গিদের ছবিও দেখানো হচ্ছে স্থানীয়দের। হামলাকারীদের সঙ্গে ওই জঙ্গিদের কোনও মিল রয়েছে কি না, জিজ্ঞেস করা হচ্ছে। এক শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন, তাঁদের নজরে রয়েছে চতুর্থ এক জঙ্গি। সে স্থানীয় নাকি বিদেশি, তা খোঁজ করার চেষ্টা করছেন তদন্তকারীরা। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র একটি সূত্র বলছে, ঘটনাস্থলে উপস্থিত ৪২ জন স্থানীয়ের বয়ান রেকর্ড করা হয়েছে। আরও কয়েক জনের বয়ান সংগ্রহ করা হবে বলে খবর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা