Advertisement
E-Paper

প্রায় ছ’মাস বন্ধ থাকার পর ফের কবে কেদারনাথ মন্দিরের দরজা খুলছে? তারিখ জানিয়ে দিলেন কর্তৃপক্ষ

শীতকালে তুষারপাতের কারণে কেদারনাথ মন্দির বন্ধ থাকে। সেই সময়টুকুর জন্য বিগ্রহ স্থানান্তরিত করা হয় উত্তরাখণ্ডের ওমকারেশ্বর মন্দিরে। রবিবার শিবরাত্রি উপলক্ষে ওই মন্দিরে বিশেষ পূজার্চ্চনার আয়োজন করা হয়েছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৩
উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির।

উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির। —ফাইল চিত্র।

প্রায় ছ’মাস বন্ধ থাকার পর এপ্রিলে ফের খুলছে কেদারনাথ মন্দিরের দরজা। রবিবার শ্রী বৈদ্যনাথ-কেদারনাথ মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, আগামী ২২ এপ্রিল পুণ্যার্থীদের জন্য ফের কেদারনাথ মন্দির খোলা হবে। বদ্রীনাথ ধামের দরজা খুলছে ২৩ এপ্রিল। আর গঙ্গোত্রী ধাম আর যমুনোত্রী ধাম খুলছে অক্ষয় তৃতীয়ার দিন, আগামী ১৯ এপ্রিল।

শীতকালে তুষারপাতের কারণে কেদারনাথ মন্দির বন্ধ থাকে। সেই সময়টুকুর জন্য বিগ্রহ স্থানান্তরিত করা হয় উত্তরাখণ্ডের ওমকারেশ্বর মন্দিরে। রবিবার শিবরাত্রি উপলক্ষে ওই মন্দিরে বিশেষ পূজার্চ্চনার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন সাধুসন্তেরা। ছিলেন কেদারনাথ মন্দিরের প্রধান পুরোহিত, মন্দির কমিটির চেয়ারম্যানও। রীতি অনুযায়ী, তাঁরা সকলে মিলে মন্দির পুনরায় খোলার ‘পবিত্র’ দিনক্ষণ চূড়ান্ত করেন।

মন্দির কর্তৃপক্ষের তরফে হরিশ গৌর জানিয়েছেন, ২২ এপ্রিল সকাল ৮টায় কেদারনাথ মন্দিরের দরজা খোলা হবে।

Kedarnath Temple Kedarnath
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy