Advertisement
E-Paper

দেড় বছর আগে যোগ দিয়েছিলেন, এ বার তৃণমূল ছাড়তে চান কেরলের সেই আনোয়ার, গড়তে পারেন নতুন দল

কেরলে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। সেই নির্বাচনে আনোয়ার কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের সমর্থনে নির্দল প্রার্থী হিসাবে লড়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ২৩:৫৯
KKerala unit severs ties with national leadership, said PV Anvar

পিভি আনোয়ার। — ফাইল চিত্র।

গত বছরই তৃণমূলে যোগ দিয়েছিলেন। কিন্তু বছর ঘুরতে না-ঘুরতেই সেই তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে চান পিভি আনওয়ার। কেরলে তৃণমূলের আহ্বায়ক তিনিই। তবে সোমবার সাংবাদিক বৈঠকে আনোয়ার জানিয়েছেন, তৃণমূলের কেরল শাখা পশ্চিমবঙ্গের শাসকদলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। শুধু তা-ই নয়, শীঘ্রই ওই শাখা নতুন রাজনৈতিক দল গঠন করবে বলেও জানান আনোয়ার।

কেরলে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। সেই নির্বাচনে আনোয়ার কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের সমর্থনে নির্দল প্রার্থী হিসাবে লড়েছিলেন। কিন্তু তাঁর এই সিদ্ধান্তে সমর্থন ছিল না তৃণমূলের। সোমবার রাজ্য কমিটির বৈঠক ছিল কেরলে। সেই বৈঠকের পরই আনোয়ার অভিযোগ করেন, ‘‘গত দেড় বছরে আমরা জেলা, বিধানসভা কেন্দ্র এবং এমনকি পঞ্চায়েত স্তরেও দলীয় কমিটি গঠন করতে পেরেছি। কিন্তু একটি সর্বভারতীয় দল হিসাবে আমরা শীর্ষ নেতৃত্বের কাছ থেকে কোনও সমর্থন পাইনি।’’

এক সময়ে কেরলের বাম নেতৃত্বাধীন এলডিএফ জোট সরকারের অংশ ছিলেন আনোয়ার। তবে ২০২৪ সালেই তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এলডিএফ জোট। তার আগে প্রকাশ্যে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং তাঁর প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ করেছিলেন প্রাক্তন বিধায়ক। সেই বিষয় উল্লেখ করে সোমবার আনোয়ার বলেন, ‘‘আমি এলডিএফ ছাড়ার সময়ই তৃণমূল নেতৃত্বকে বুঝিয়েছিলাম বিজয়নের বিরোধিতা করতে ইউডিএফ-কে সমর্থন করা প্রয়োজন। দলীয় নেতৃত্ব প্রথমে কোনও আপত্তি করেননি। কিন্তু এই বিধানসভা নির্বাচনে আমার সমর্থনে প্রচারে জন্য তৃণমূলের এক জাতীয় নেতাকে বলেছিলাম। কিন্তু তিনি অস্বীকার করেন।’’

Advertisement

তার পরেই আনোয়ার জানান, রাজ্য কমিটি দলের জাতীয় নেতৃত্বের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৫-মের মধ্যে নতুন দল গঠন করা হতে পারে বলেও জানান আনোয়ার।

TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy