Advertisement
E-Paper

আশ্রয় শিবিরে আগুন লাগালেন শ্রমিকেরা

পুলিশ জানিয়েছে, শুক্রবার কয়েক জন আধিকারিকের সঙ্গে খাবার নিয়ে বচসা শুরু হয় শ্রমিকদের। যা কিছুক্ষণের মধ্যেই হাতাহাতিতে পৌঁছোয়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২০ ০৩:৪৮
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কর্তৃপক্ষের সঙ্গে খাবার নিয়ে বচসার জেরে দিল্লির কাশ্মীরি গেটের এক আশ্রয় শিবিরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে। শনিবারের ঘটনা। পুলিশ সূত্রের খবর, সন্ধে ৬টা নাগাদ আগুন লাগে ওই আশ্রয় শিবিরটিতে। কিছু ক্ষণেই দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলেই জানিয়েছে দমকল।

পুলিশ জানিয়েছে, শুক্রবার কয়েক জন আধিকারিকের সঙ্গে খাবার নিয়ে বচসা শুরু হয় শ্রমিকদের। যা কিছুক্ষণের মধ্যেই হাতাহাতিতে পৌঁছোয়। এর পরেই হঠাৎ আবাসিক শ্রমিকদের মধ্যে চার জন যমুনায় ঝাঁপ দেন। ডুবে মারা যান তাঁদের মধ্যে এক জন। মৃতের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি বলে প্রশাসন সূত্রে খবর। এই মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

শুক্রবার ওই শ্রমিকের মৃত্যুর জন্য সরাসরি শিবিরের আধিকারিকদের দিকে অভিযোগের আঙুল তোলেন আবাসিক শ্রমিকেরা। শনিবার তাঁদের শাস্তির দাবিতে বিক্ষোভে দেখাতে থাকেন তাঁরা। পুলিশকে লক্ষ্য করে পাথরও ছোড়া হয় বলে অভিযোগ। অশান্তি চরমে পৌঁছলে আশ্রয় শিবিরটিতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন শিবির কর্তৃপক্ষ।

করোনা মোকাবিলায় লকডাউনের জেরে শহরে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের থাকার জন্য ওই আশ্রয় শিবিরটি তৈরি করেছে সরকার। কমপক্ষে ২৫০ জন পরিযায়ী শ্রমিককে ওই আশ্রয় শিবিরে আশ্রয়ের দেওয়া হয়েছিল বলে প্রশাসন জানিয়েছে।

Coronavirus Kashmir
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy