Advertisement
E-Paper

রাতে ক্যাব বুক করেছিলেন তরুণী, গাড়ি ও চালককে দেখেই বিহ্বল হয়ে পড়লেন তিনি! কী হল তার পর?

ভিডিয়োয় দেখা গিয়েছে, তরুণী উত্তেজিত ভাবে তাঁর ক্যামেরাটি ক্যাবের দিকে ঘুরিয়ে প্রতিক্রিয়া দিতে শুরু করেন। সাদা রঙের ক্যাবে চালককে বসে থাকতে দেখা যায়। ভিডিয়োয় থাকা তরুণী জানান, এই পরিষেবা পেয়ে তিনি যা আনন্দ পেয়েছেন তা ভাষায় প্রকাশ করতে পারবেন না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৬

ছবি: সংগৃহীত।

রাতের দিকে বাড়ি ফেরার জন্য অ্যাপ ক্যাব বুক করেছিলেন এক তরুণী। তার সামনে একটি গাড়ি এসে দাঁড়াতেই অবাক হয়ে গেলেন তিনি। ঘুণাক্ষরেও ভাবতে পারেননি এই ধরনের পরিষেবার অভিজ্ঞতা লাভ করবেন। অ্যাপের চালককে দেখে এতই উত্তেজিত হয়ে পড়েন যে ওই মুহূর্তেই ভিডিয়োয় প্রতিক্রিয়া দিতে শুরু করেন গুরুগ্রামনিবাসী তরুণী। সমাজমাধ্যমে ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভিডিয়োয় দেখা গিয়েছে, তরুণী উত্তেজিত ভাবে তাঁর ক্যামেরাটি ক্যাবের দিকে ঘুরিয়ে প্রতিক্রিয়া দিতে শুরু করেন। সাদা রঙের ক্যাবে এক মহিলা চালককে বসে থাকতে দেখা যায়। ভিডিয়োয় থাকা তরুণী জানান, এই পরিষেবা পেয়ে তিনি যা আনন্দ পেয়েছেন তা ভাষায় প্রকাশ করতে পারবেন না। তিনি জানান যে রাতবিরেতে এই ধরনের পরিষেবা পেলে প্রতিটি মহিলাই স্বস্তি এবং আশ্বস্ত বোধ করবেন। মহিলা ক্যাবচালকের কাছে গিয়ে তরুণী আলাপচারিতা শুরু করেন। চালক তরুণী জানান তিনি যে সংস্থার হয়ে পরিষেবা দেন সেটি ২৪ ঘণ্টাই চালু থাকে সপ্তাহে সাত দিনই। গভীর রাত এবং ভোরে মহিলাদের নিরাপদ যাতায়াতের জন্য এই পরিষেবা দেন তাঁরা।

চালক স্পষ্ট করে জানান যে পরিষেবাটি শুধুমাত্র মহিলাদের জন্য। আর গাড়িতে শুধু মহিলা চালকেরাই থাকবেন। প্রতিটি ক্যাবেই জিপিএস ট্র্যাকিং, গাড়ির ভিতরে ক্যামেরা এবং পর্যবেক্ষণ ব্যবস্থার মতো একাধিক সুরক্ষা ব্যবস্থা রয়েছে। এই সংস্থার লক্ষ্য মহিলা যাত্রীদের নিরাপত্তা এবং শান্তিতে যাতায়াতের সুবিধা করে দেওয়া।

শুধুমাত্র মহিলাদের নির্দিষ্ট এক ক্যাব পরিষেবা পেয়ে যারপরনাই আবেগবিহ্বল হয়ে পড়েছিলেন তরুণী। তাঁর এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষের নজরে পড়েছে সেটি। কয়েক লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। অনেক নেটাগরিকই প্রতিক্রিয়া দিয়েছেন যে এই ধরনের পরিষেবা পেলে প্রত্যেক মহিলা তাৎক্ষণিক ভাবে স্বস্তি এবং আশ্বস্ত বোধ করবেন।

App Cab Gurugram
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy