আল ফালাহ্ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তথা আচার্য জাওয়াদ আহমেদ সিদ্দীকীর পৈতৃক সম্পত্তির বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ করা যাবে না। জানিয়ে দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট। মধ্যপ্রদেশের মহুতে মুকেরি মহল্লায় সিদ্দীকীর একটি পৈতৃক বাড়ি রয়েছে। ওই বাড়ির একটি অংশ বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ। ওই অংশ ভেঙে ফেলার জন্য সম্প্রতি মহু ক্যান্টনমেন্ট বোর্ড থেকে নোটিস পাঠানো হয় সিদ্দীকীর পৈতৃক বাড়িতে। তবে হাই কোর্ট জানিয়ে দিল, এখনই ওই ভবনের বিরুদ্ধে পদক্ষেপ করা যাবে না। মহু ক্যান্টনমেন্ট বোর্ডের নোটিসের উপর স্থগিতাদেশ জারি করেছে আদালত।
দিল্লিতে লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের পর থেকে তদন্তকারীদের নজরে রয়েছে হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ্ বিশ্ববিদ্যালয়। গাড়ি বিস্ফোরণের ঠিক আগেই ফরিদাবাদ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়। ঘটনাচক্রে, দুই ঘটনার সঙ্গে যে চিকিৎসকদের নাম উঠে এসেছে, তাঁদের অনেকেই আল ফালাহ্-র সঙ্গে কোনও না কোনও ভাবে যুক্ত ছিলেন। এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আর্থিক বেনিয়মের অভিযোগও উঠে এসেছে। তা নিয়ে পৃথক তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সিদ্দীকীকে গ্রেফতারও করেছেন ইডির আধিকারিকেরা।
এই বিস্ফোরণকাণ্ডের তদন্তের মাঝেই আল ফালাহ্-র প্রতিষ্ঠাতার পৈতৃক সম্পত্তি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। মহু ক্যান্টনমেন্ট বোর্ডের অভিযোগ, ওই ভবনের একাংশ বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে। এই মর্মে গত বুধবার ওই বাড়িতে নোটিস পাঠানো হয়। অবৈধ ভাবে তৈরি করা অংশ তিন দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেয় প্রশাসন। ওই নির্দেশের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হন ৫৯ বছর বয়সি আব্দুল মজিদ। সিদ্দীকীর ওই আত্মীয়ই বর্তমানে মহুর বাড়িতে থাকেন।
আরও পড়ুন:
আদালত জানিয়েছে, ভবনের ওই অবৈধ অংশ ভাঙার জন্য আগেও নোটিস পাঠানো হয়েছিল। তবে তা ১৯৯৬-৯৭ সালে। অর্থাৎ, প্রায় ৩০ বছর আগে। তার পরে এখন আবার নোটিস জারি করা হয়েছে। এ অবস্থায় কোনও পদক্ষেপ করার আগে মামলাকারী পক্ষকে নিজের বক্তব্য শোনানোর অধিকার দেওয়া উচিত। তাই মামলাকারীকে ১৫ দিনের মধ্যে নিজের বক্তব্য এবং উপযুক্ত নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এই প্রক্রিয়া হয়ে সম্পূর্ণ হওয়া এবং তার পরের আরও ১০ দিন পর্যন্ত মামলাকারী পক্ষের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না বলে অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছে হাই কোর্ট।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- দিল্লির দমকলের এক আধিকারিক জানান, একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতেও। বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল সূত্রে দাবি, কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
- দিল্লিতে বিস্ফোরণ। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটল। সেই বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনায় নাশকতা নিয়ে সন্দেহ ঘনাচ্ছে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
-
আরও কয়েকটি বিস্ফোরণের পরে কি আপনাদের টনক নড়বে! দিল্লি হাই কোর্টে প্রশ্নের মুখে সরকারি নজরদারি
-
‘লালকেল্লায় প্রত্যাঘাত করেছি আমরা’! বিস্ফোরণের ‘কৃতিত্ব’ নিলেন পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী
-
লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে উমর নিজেই বোমা তৈরি করেন পার্কিংয়ে বসে! তদন্তের অগ্রগতিতে উঠে এল নয়া তথ্য
-
কাশ্মীরে জইশ পোস্টার থেকে দিল্লি বিস্ফোরণ, স্পষ্ট হচ্ছে ‘মাকড়সার জালের’ ছবি?
-
‘আত্মঘাতী বোমারুদের নিয়ে সমাজে ভ্রান্ত ধারণা রয়েছে’! বিস্ফোরণের আগে উমরের ভিডিয়ো প্রকাশ্যে, কী বলেছেন?