ধর্মীয় বা আধ্যাত্মিক গুরুকে ঈশ্বরের প্রতিভূ হিসেবে মানা হলে যদি কেউ তা নিয়ে মস্করা করেন তবে তিনি ‘বদমাইশ, বোকা ও বর্বর’। মঙ্গলবার এমনই মন্তব্য করেছেন মাদ্রাজ হাই কোর্টের বিচারপতি জিআর স্বামীনাথন!
তামিলনাড়ুর একটি আধ্যাত্মিক সংগঠনের এক জনসভায় ভাষণ দিতে গিয়ে বিচারপতি স্বামীনাথন বলেন, ‘‘তামিলনাড়ুর কিছু লোক নিজেদের যুক্তিবাদী বলেন। তাঁরা আমাদের বদমাইশ, বোকা এবং বর্বর বলেন। কারণ, আমরা গুরুকে ঈশ্বরের এক রূপ হিসাবে দেখি। আমি বলি, যে যাঁরা এমনটি বলেন তাঁরাই আসলে বদমাইশ, বোকা এবং বর্বর।’’
আরও পড়ুন:
প্রসঙ্গত, একটি রায়ের প্রেক্ষিতে বিচারপতি স্বামীনাথনকে বরখাস্ত (ইমপিচ) করার প্রক্রিয়া শুরুর দাবি জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আগেই একটি নোটিস জমা দিয়েছেন বিরোধী সাংসদেরা। তামিলনাড়ুর শাসকদল ডিএমকে-র সংসদীয় দলনেত্রী কানিমোজির নেতত্বে সংবিধানেন ২১৭ অনুচ্ছেদ এবং ১২৪ অনুচ্ছেদের অধীনে ওই ইমপিচমেন্ট নোটিস জমা দেওয়া হয়েছিল।