Advertisement
E-Paper

Hyderabad Earthquake: কেঁপে উঠল হায়দরাবাদ, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪, ক্ষয়ক্ষতির খবর নেই

কম্পন শুরু হতেই অনেকে বাড়ি ছেড়ে বাইরে বার হয়ে আসেন। যদিও জীবন ও সম্পত্তিহানির কোনও খবর এখনও পাওয়া যায়নি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২১ ০৮:৪৭

প্রতীকী চিত্র

সোমবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদ-সহ বেশ কয়েকটি শহর। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সোমবার ভোর ৫টা নাগাদ ভূমিকম্প হয়। উৎস ছিল হায়দরাবাদের দক্ষিণে ১৫৬ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নীচে। কম্পন শুরু হতেই অনেকে বাড়ি ছেড়ে বাইরে বার হয়ে আসেন। যদিও জীবন ও সম্পত্তিহানির কোনও খবর এখনও পাওয়া যায়নি।

রবিবার রাত ৮টা ৩৯ মিনিট নাগাদ ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সিকিম। গ্যাংটকের পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎসস্থল। মৃদু কম্পন অনুভূত হয়েছে শিলিগুড়িতেও। গত বৃহস্পতিবার ভূমিকম্প হয়েছিল রাজস্থানের বিকানেরেও। রিখটার সকালে কম্পনের মাত্রা ছিল ৪.৮।

earthquake hyderabad Richter scale
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy