সীমান্ত এলাকা। ভারতীয় সেনার নজরদারি থাকা সত্ত্বেও কী ভাবে পহেলগাঁওয়ে হামলার ঘটনা ঘটে গেল? প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘‘আমি ভেবে পাচ্ছি না, এত ক্ষণ ধরে বেছে বেছে মারল! যেগুলো আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি... ওখানে তো অনেক আর্মি (সেনা) ছিল। এমনিতে তো সীমান্ত এলাকা। স্পর্শকাতর এলাকা। যাই হোক, এ সব নিয়ে এখন কথা বলব না।’’
বুধবার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। ওই হাসপাতালে রাজ্যপাল সিভি আনন্দ বোস ভর্তি রয়েছেন। তাঁকেই দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরে বাইরে বেরিয়ে পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, ‘‘আমরা গোটা ঘটনার নিন্দা জানাচ্ছি। আজ মন্ত্রিসভার বৈঠক ছিল। সেখানেও বিষয়টি নিয়ে কথা হয়েছে। কী হয়েছে, না-হয়েছে পরে দেখব। জঙ্গিদের কোনও জাত-ধর্ম হয় না। এরা একটা ক্লাস (শ্রেণি)। এদের ক্ষমাও করা য়ায় না।’’
পহেলগাঁওয়ে জঙ্গিহানায় প্রাণ গিয়েছে বেহালার সখেরবাজারের বাসিন্দা সমীর গুহ, পাটুলির বাসিন্দা বিতান অধিকারী এবং পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মণীশরঞ্জন মিশ্রের। বুধবার সন্ধ্যায় তাঁদের দেহ এ রাজ্যে ফিরিয়ে আনা হচ্ছে বলে সকালেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সন্ধ্যায় হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, ‘‘পুরুলিয়ার বাসিন্দার দেহ আসবে রাঁচী দিয়ে। বাকি দু’জনের দেহ আসবে কলকাতায়। সাড়ে ৮টার আগেই পৌঁছে যাওয়ার কথা। দিল্লি থেকে (দুপুর) ২টো নাগাদ বিমানে তোলা হয়েছিল। অরূপ রায়, ফিরহাদ হাকিমেরা থাকবে। ওদের পরিবারের সঙ্গে কথা হয়েছে। শুধু পুরুলিয়ার বাসিন্দার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। সেটা হয়ে ওঠেনি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা