Advertisement
E-Paper

‘নথি চুরির এফআইআর হল না কেন’, মুখ্যমন্ত্রী

তাঁর বক্তব্য, ‘‘প্রতিরক্ষার নথি চুরি হয়ে গিয়েছে। এর থেকে বড় বিপদ আর কী  হতে পারে? এটা সিরিয়াস বিষয়। প্রতিরক্ষা নথির নিরাপত্তা দিতে না পারলে এরা দেশকে কী ভাবে নিরাপত্তা দেবে? সরকার বাঁচবে না। এরা যত তাড়াতাড়ি যায় ততই মঙ্গল।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৯ ০১:০৫
মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

বিজেপিকে আক্রমণের ধার ক্রমেই চড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর বক্তব্য, ‘‘এরা যত তাড়াতাড়ি যায়, ততই মঙ্গল।’’

এ দিন রাফাল নথি চুরির বিষয়ে বিজেপিকে তুলোধোনা করে তিনি বলেন, ‘‘সরকারি নথি চুরি হলে এফআইআর করা বাধ্যতামূলক। এ ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কেন কোনও এফআইআর করেনি?’’ এর পরেই তাঁর মন্তব্য, ‘‘আমরা ক্ষমতায় আসার পর আগের সরকারের অনেক নথি পাওয়া যায়নি। আমরা এফআইআর করেছি। স্বাস্থ্য, শিক্ষার ফাইল এক রকম, কিন্তু প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ নথি চুরি হচ্ছে! অথচ এফআইআর করা হচ্ছে না?’’

বুধবার থেকেই রাফালের নথি চুরি নিয়ে কেন্দ্রীয় শাসক দলকে আক্রমণ করছে বিরোধীরা। মুখ্যমন্ত্রী এ দিন এফআইআরের প্রসঙ্গ তুললেন। পাশাপাশি তাঁর বক্তব্য, ‘‘প্রতিরক্ষার নথি চুরি হয়ে গিয়েছে। এর থেকে বড় বিপদ আর কী হতে পারে? এটা সিরিয়াস বিষয়। প্রতিরক্ষা নথির নিরাপত্তা দিতে না পারলে এরা দেশকে কী ভাবে নিরাপত্তা দেবে? সরকার বাঁচবে না। এরা যত তাড়াতাড়ি যায় ততই মঙ্গল।’’

এ দিন সাংবাদিকদেরও পাশে দাঁড়িয়েছেন মমতা। রাফাল নথি ‘ফাঁস’ করার জন্য সম্পাদক এন রামকে বিজেপি কী ভাবে ‘হেনস্থা’ করছে, সে প্রসঙ্গ তুলে তাঁর মন্তব্য, ‘‘আমি সাত বারের সাংসদ ছিলাম। জানি, প্রবীণ সাংবাদিকরা কী ভাবে সরকারের কাজকর্মকে তুলে ধরেছেন। সংবাদমাধ্যমের স্বাধীনতা আছে খবর করার।’’

Mamata Banerjee Rafale
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy