Advertisement
E-Paper

অনটনের জ্বালা সইতে না পেরে স্ত্রী, পুত্রদের খুন! বাবার হাতে মৃত্যু চার মাসের শিশুরও

পুলিশ জানিয়েছে, এলাকায় ছোট একটি দোকান চালান যুবক। তার আয় দিয়ে সংসার চলছিল না। অভাব হয়ে উঠেছিল নিত্যসঙ্গী। সেই কারণেই স্ত্রী, পুত্রদের খুন করে নিজেকে শেষ করতে চেয়েছিলেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪০
Man allegedly kills wife and children including 4 month old son over financial issues.

স্ত্রী, পুত্রদের খুন করেছেন যুবক। রেহাই পায়নি চার মাসের শিশুও। প্রতীকী ছবি।

সংসারে অনটন লেগেই আছে, দারিদ্রের জ্বালা সইতে না পেরে স্ত্রী এবং পুত্রদের খুন করলেন যুবক। তার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ।

ঘটনাটি পশ্চিম দিল্লির মোহন গার্ডেন এলাকার। অভিযুক্ত যুবকের নাম রাজেশ। ৩৮ বছর বয়সি যুবক নিজের স্ত্রী এবং দুই পুত্রকে হত্যা করেছেন। পুলিশ জানিয়েছে, যুবকের স্ত্রীর বয়স ৩৫ বছর। এক পুত্র ৫ বছরের। এ ছাড়া, মৃত আর এক শিশুর বয়স ছিল মাত্র ৪ মাস। সংসারের খরচ টানতে না পেরেই তাঁদের খুন করেছেন অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, স্ত্রী এবং পুত্রদের খুন করার পর নিজেকেও মেরে ফেলতে চেয়েছিলেন যুবক। তাঁর হাতের কব্জিতে গুরুতর আঘাত রয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে যুবকের।

রবিবার ভোরের দিকে যুবক তাঁর বন্ধুকে আর্থিক পরিস্থিতির কথা জানিয়েছিলেন। পুলিশ জানতে পেরেছে, ওই বন্ধু বিপদ আঁচ করে যুবকের দাদাকে খবর দেন। তিনিই পুলিশ ডাকেন। ভোর ৬টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। তারা গিয়ে তিনটি মৃতদেহ উদ্ধার করে। যখন তাঁদের খুন করা হচ্ছিল, পাশের ঘরেই ছিলেন যুবকের বাবা এবং মা। দু’জনেরই বয়স ৭৫ বছর। তাঁরা কী করছিলেন, পাশের ঘরে কী হচ্ছে তা আঁচ করতে পেরেছিলেন কি না, গোটা ঘটনায় তাঁদের কী ভূমিকা, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ জানিয়েছে, এলাকায় ছোট একটি দোকান চালান যুবক। তা থেকে যা আয় হয়, তা দিয়ে সংসার চলছিল না। অভাব হয়ে উঠেছিল নিত্যসঙ্গী। সেই কারণেই স্ত্রী, পুত্রদের খুন করে নিজেও আত্মঘাতী হতে চেয়েছিলেন তিনি। যুবক সুস্থ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহ করা হবে।

Crime News Delhi Crime Murder Case
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy