Advertisement
E-Paper

ঝগড়া করতে করতে স্ত্রীকে চার তলা থেকে ছুড়ে ফেলে দিলেন যুবক! মৃত্যু মহিলার

উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের এক যুবকের বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে। চার তলা থেকে ধাক্কা মেরে তিনি স্ত্রীকে নীচে ফেলে দেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ ০৮:৪০
An image representing death

—প্রতীকী চিত্র।

ঝগড়া করতে করতে স্ত্রীকে বাড়ির চার তলা থেকে ছুড়ে নীচে ফেলে দিলেন যুবক। পরে নিজেই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। চিকিৎসকেরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল থেকেই যুবক পালিয়ে যান বলে খবর। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

ঘটনাটি উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের গোবিন্দপুরম এলাকার। অভিযুক্তের নাম বিকাশ কুমার। তিনি ঠিকাদারের কাজ করতেন বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে গত শুক্রবার রাতে মত্ত অবস্থায় বাড়ি ফেরেন বিকাশ। তার পরেই স্ত্রীর সঙ্গে শুরু হয় তুমুল অশান্তি। ঝগড়া করতে করতে একসময় স্ত্রীকে চার তলার বারান্দা থেকে ধাক্কা মেরে নীচে ফেলে দেন অভিযুক্ত।

কয়েক ঘণ্টার মধ্যেই যুবককে গ্রেফতার করে পুলিশ। এসিপি অভিষেক শ্রীবাস্তব বলেন, ‘‘আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি। কী নিয়ে তাঁদের মধ্যে অশান্তি হয়েছিল, কেন স্ত্রীকে তিনি খুন করলেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।’’ শনিবার আদালতে হাজির করানো হয় বিকাশকে। তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়েছে।

Uttar Pradesh UP Murder Case arrest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy