Advertisement
E-Paper

‘আমাকে ভূতে ধরেছে’! বারাণসীতে ইন্ডিগোর বিমান অবতরণের মুহূর্তে আপৎকালীন দরজা খোলার চেষ্টা যাত্রীর! হুলস্থুল কাণ্ড

জানা গিয়েছে, ইন্ডিগোর ৬ই-১৮৫ বিমানটি বেঙ্গালুর থেকে শনিবার বারাণসী যাচ্ছিল। রাত সওয়া ৮টা নাগাদ সেটি বেঙ্গালুরু থেকে গন্তব্যের উদ্দেশে রওনা হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৭:০৩
বিমানের আপৎকালীন দরজা খোলার চেষ্টা। গ্রেফতার যুবক। ছবি: সংগৃহীত।

বিমানের আপৎকালীন দরজা খোলার চেষ্টা। গ্রেফতার যুবক। ছবি: সংগৃহীত।

বিমান তখনও রানওয়ে ছোঁয়নি। তার আগের মুহূর্তে আচমকাই আপৎকালীন দরজা খুলে দিলেন এক যুবক। আর এই ঘটনায় আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। হুলস্থুল পড়ে যায় বিমানের ভিতরে। বিমান থামার পর যুবককে ধরে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়। যুবক দাবি করেন, ‘‘আমার মধ্যে আত্মা ভর করেছিল। আমাকে ভূতে ধরেছে।’’ যুবকের এ রকম যুক্তি শুনে স্তম্ভিত হয়ে যান তাঁরা।

জানা গিয়েছে, ইন্ডিগোর ৬ই-১৮৫ বিমানটি বেঙ্গালুর থেকে শনিবার বারাণসী যাচ্ছিল। রাত সওয়া ৮টা নাগাদ সেটি বেঙ্গালুরু থেকে গন্তব্যের উদ্দেশে রওনা হয়। যাত্রীদের মধ্যে ছিলেন মহম্মদ আদনান নামে এক যুবক। তিনি উত্তরপ্রদেশের মউ জেলার বাসিন্দা। বিমান তখন মাঝ-আকাশে। হঠাৎই আদনান বিমানের আপৎকালীন দরজা খোলার চেষ্টা করেন বলে অভিযোগ। কিন্তু তাঁর সেই চেষ্টা ব্যর্থ হয় বিমানকর্মীদের তৎপরতায়। কিন্তু বিমান ঠিক অবতরণের আগেই আবার দরজা খোলার চেষ্টা করেন। বিমান তখন ৫০০ ফুট উঁচুতে। এ বারও বিমানকর্মীরা ধরে ফেলেন আদনানকে।

বিমান সংস্থা সূত্রে জানানো হয়েছে, পাইলট নিরাপদেই বিমানটিকে অবতরণ করিয়েছেন। অভিযুক্ত ব্যক্তিকে নিরাপত্তাকর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের সময় আদনান দাবি করেন, কেন তিনি এ কাজ করেছেন জানেন না। একটা ‘অশুভ’ শক্তি তাঁকে দিয়ে এই কাজ করাচ্ছিল। তার পরই বলেন, ‘‘আমাকে ভূতে ধরেছিল। কখন কী করে ফেলেছি সেই হুঁশ ছিল না। এই ঘটনার জন্য ক্ষমাও চান আদনান।’’

varanasi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy