Advertisement
E-Paper

চার মাসের শিশুকন্যাকে হেনস্থার অভিযোগ উত্তরপ্রদেশে, গ্রেফতার যুবক

পুলিশ সূত্রে খবর, শিশু এবং অভিযুক্ত যুবক একই গ্রামের বাসিন্দা। শিশুটিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৩ ১৫:৫২
representative photo of arrest

—প্রতীকী চিত্র।

চার মাসের শিশুকন্যার শ্লীলতাহানির অভিযোগ উঠল ২৭ বছরের এক যুবকের বিরুদ্ধে। এই অভিযোগে শনিবার ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার।

পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার সন্দীপন থানা এলাকার অন্তর্গত একটি গ্রামে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। শিশু এবং অভিযুক্ত একই গ্রামের বাসিন্দা।

সার্কল অফিসার যোগেন্দ্রকৃষ্ণ নারায়ণ জানিয়েছেন, শিশুটির বাড়িতে গিয়েছিলেন ওই যুবক। শিশুকন্যার সঙ্গে খেলবেন বলে তাকে সঙ্গে নিয়ে তার বাড়ি থেকে বেরোন অভিযুক্ত। তার পর শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে।

শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। চিকিৎসার জন্য শিশুকন্যাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

উত্তরপ্রদেশে নারী নির্যাতনের একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে। হাথরস, উন্নাওয়ের মতো ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল দেশে। শিশু এবং নারীদের সুরক্ষা নিয়ে বার বার প্রশ্নের মুখে পড়ে যোগী আদিত্যনাথের সরকার। এই আবহে আবার সে রাজ্যে এমন অভিযোগ উঠল।

Crime police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy