Advertisement
E-Paper

কুকুরকে পেটাচ্ছে যুবক! ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

দু’টি কুকুরকে লাঠি দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন স্থানীয়রা। তাঁদের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৩ ২০:০৮
representative photo of arrest

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে যুবককে। —প্রতীকী ছবি।

কুকুরকে পেটানোর অভিযোগে ১৯ বছরের এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি উত্তরপ্রদেশের শাহজাহানপুরের জালাল নগর এলাকার। শুক্রবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ।

২টি কুকুরকে লাঠি দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। গত মঙ্গলবার কুকুরদের মারধরের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসে পুলিশ।

পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, জালাল নগর এলাকায় ওই ঘটনা ঘটেছে। তার পরই ওই যুবককে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে এ কথা জানিয়েছেন পুলিশ সুপার পিএস আনন্দ।

পুলিশ সূত্রে খবর, ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন স্থানীয়রা। তাঁদের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। কী কারণে কুকুরগুলিকে মারধর করলেন যুবক, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Crime Dog
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy