Advertisement
E-Paper

মেয়েদের শৌচালয়ে উঁকিঝুঁকি মারতেন, তুলতেন ভিডিয়ো! বিশ্ববিদ্যালয় থেকে আটক যুবক

মেয়েদের শৌচালয়ে উঁকিঝুঁকি মারতেন যুবক। এর আগেও তা করতে গিয়ে তিনি ধরা পড়েছিলেন। তাঁকে প্রাথমিক ভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ফের একই কাজ করায় দায়ের হয় অভিযোগ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ১৫:২১
শৌচালয়ে মেয়েদের ভিডিয়ো রেকর্ড করার অভিযোগে আটক ছাত্র।

শৌচালয়ে মেয়েদের ভিডিয়ো রেকর্ড করার অভিযোগে আটক ছাত্র। প্রতীকী ছবি।

বিশ্ববিদ্যালয়ের শৌচালয়ে মেয়েদের ভিডিয়ো রেকর্ড করার অভিযোগে আটক করা হল এক ছাত্রকে। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে মামলা করা হয়েছে। ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ঘটনাটি বেঙ্গালুরুর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের। অভিযোগ, সেখানে মেয়েদের শৌচালয়ে উঁকিঝুঁকি মারতেন ওই যুবক। এর আগেও তা করতে গিয়ে তিনি ধরা পড়ে গিয়েছিলেন। তখন তাঁকে প্রাথমিক ভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু ফের একই কাজ করায় তাঁর বিরুদ্ধে দায়ের হয় লিখিত অভিযোগ।

বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্র মেয়েদের শৌচালয়ে শুধু নিজে উঁকিই মারতেন না, অভিযোগ, মোবাইলে ভিডিয়ো রেকর্ডও করতেন। নিয়মিত মেয়েদের অশ্লীল ভিডিয়ো তৈরি করতেন শৌচালয়ে তাক করে রাখা ক্যামেরায়।

জানা গিয়েছে, অভিযুক্ত যুবক বেঙ্গালুরুর ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র। যৌন হেনস্থার অভিযোগে তথ্য-প্রযুক্তি আইনে তাঁকে আটক করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রী তাঁর বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে ওই ছাত্রকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁরা জানিয়েছেন, দু’দিন আগে এক বার মেয়েদের শৌচালয়ে উঁকি মারার অভিযোগে তাঁকে হাতেনাতে ধরা হয়েছিল। সে সময় তাঁকে কেবল সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। কিন্তু দু’দিনের মধ্যে ফের একই কাজ করতে গিয়ে ধরা পড়ে যান যুবক। তার পর আর আলোচনার পথে হাঁটতে চায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে অভিযুক্তকে।

Bengaluru Filming Obscene Video university
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy