Advertisement
E-Paper

বিয়েবাড়িতে খাবার পরিবেশন করতে গিয়ে গরম হাঁড়িতে পড়ে গেলেন যুবক! পুড়ে মৃত্যু ছাত্রের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক কলেজের ছাত্র। পড়াশোনার পাশাপাশি, ক্যাটারিংয়ের কাজ করেন। গত সপ্তাহে ওই বিয়ে বাড়িতে আসা অতিথিদের খাবার পরিবেশন করতে গিয়েছিলেন যুবক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মে ২০২৩ ১২:৩৩
A representational image of a dead body

পুড়ে মৃত্যু যুবকের। প্রতীকী ছবি।

বাড়িতে বিয়ে। বিশাল হাঁড়িতে রান্না হচ্ছিল অতিথিদের জন্য। খাবার পরিবেশন করার সময় সেই গরম হাঁড়িতে পড়ে গিয়ে পুড়ে মৃত্যু হল এক যুবকের। তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলায় ঘটনাটি ঘটেছে। মৃতের বয়স ২১।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক কলেজের ছাত্র। পড়াশোনার পাশাপাশি, ক্যাটারিংয়ের কাজ করেন। গত সপ্তাহে ওই বিয়েবাড়িতে আসা অতিথিদের খাবার পরিবেশন করতে গিয়েছিলেন যুবক। সেখানে গরম হাঁড়িতে আচমকাই পড়ে যান তিনি। তড়িঘড়ি তাঁকে স্থানীয় একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গিয়ছে, যুবকের শরীরে অনেকটা অংশ পুড়ে গিয়েছিল। সেই মতো চিকিৎসাও করা হয়। কিন্তু সেই চিকিৎসায় যুবক সাড়া দেননি। রবিবার তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে।

Tamil Nadu

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy