Advertisement
E-Paper

Crime: ‘ধর্ষণ’ করেছেন স্বামীর বন্ধু! জানার পরই মহিলার সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা যুবকের

মধ্যপ্রদেশের ভোপালের গৌতমনগর এলাকায় স্বামীর বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলেন মহিলা। গ্রেফতার স্বামী ও তাঁর বন্ধু।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুলাই ২০২২ ১১:৪৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

স্বামীর বন্ধু ধর্ষণ করেছেন! এ কথা জানার পরই ওই মহিলার সঙ্গে বিবাহবিচ্ছেদ করলেন তাঁর স্বামী। এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালের গৌতমনগর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বামীর সঙ্গে প্রায়শই ঝামেলা হত মহিলার। দম্পতির বিবাদ মেটাতে মধ্যস্থতা করার নাম করে তাঁদের বাড়িতে যান মহিলার স্বামীর এক বন্ধু। স্বামীর অনুপস্থিতিতে স্বামীর বন্ধু তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন মহিলা।

এর পর এই ঘটনা স্বামীকে জানান তিনি। গোটা ঘটনা জানার পর পুলিশে অভিযোগের বদলে তাঁকে বাড়ি থেকে বের করে দেন তাঁর স্বামী, এমনই অভিযোগ করেছেন ওই মহিলা। স্বামী ও তাঁর বন্ধুর নামে ইনদওর পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। দুই অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে।

Crime police Madhyapradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy