Advertisement
E-Paper

১১ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৮০ বছরের কারাদণ্ডের নির্দেশ যুবককে

কিশোরীকে ধর্ষণের পর বেশ কয়েক বার যৌন হেনস্থা করা হয় বলেও অভিযোগ উঠেছে। ৮০ বছরের কারাদণ্ডের পাশাপাশি ধৃত যুবককে জরিমানা দিতেও নির্দেশ দিয়েছে আদালত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ ১২:৫২
২০২১ সালে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে কিশোরীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ।

২০২১ সালে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে কিশোরীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। প্রতীকী ছবি।

১১ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে মোট ৮০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। ঘটনাটি ঘটেছে কেরলের মালাপ্পুরম এলাকায়। শনিবার আদালতের এই নির্দেশের কথা জানা গিয়েছে।

ধৃত যুবকের সাজা ঘোষণা করেছে মঞ্জেরির পকসো আদালত। অভিযুক্তের নাম নওফাল। তিনি কেরলের কথাকাঞ্চেরি গ্রামের বাসিন্দা। ভারতীয় দণ্ডবিধির ৪৪৯, ৩৬৬, ৩৭৬ (এবি), ৩৭৬ (২) (এন) ও পকসো ধারায় মামলা রুজু করা হয়েছিল।

কারাদণ্ডের সাজার পাশাপাশি যুবককে ৩ লক্ষ টাকা জরিমানা দিতেও নির্দেশ দিয়েছেন বিশেষ পকসো আদালতের বিচারক কে রাজেশ।

কিশোরীর বাড়িতে জোর করে ঢুকে তাকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ। এর পর কিশোরীকে বেশ কয়েক বার যৌন হেনস্থা করা হয় বলেও অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। ২০২১ সালের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে এই ঘটনা ঘটে। পরে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তার পরই পাকড়াও করা হয় যুবককে।

Crime national news Girl
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy