বচসার জেরে বিধবা পুত্রবধূকে খুন! অভিযুক্ত শ্বশুর। ঘটনার পর থেকে ফেরার ওই প্রবীণ। উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রিমা দেবী। তাঁর বয়স ৪০ বছর। অভিযুক্তের নাম সন্তরাজ চৌরাসিয়া। সামান্য বিষয়ে বাদানুবাদের জেরে পুত্রবধূকে বেলচা দিয়ে মেরে খুন করেন তিনি বলে অভিযোগ। সে সময় রিমা রান্না করছিলেন। এর পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার দুই সন্তান। একটি স্কুলে কেয়ারটেকারের কাজ করতেন তিনি। সেই নিয়ে আপত্তি ছিল তাঁর শ্বশুরের। পুলিশ মনে করছে সেই থেকে খুন। মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল। এই নিয়ে পরিবারের সকলকে জেরা করা হচ্ছে। অভিযুক্তের খোঁজ চলছে।