Advertisement
E-Paper

রাতে খাবার দিতে দেরি করেছিলেন স্ত্রী, রাগের মাথায় তাওয়া মেরে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ধৃতের নাম অনুজ কুমার। তিনি আদতে বিহারের বাসিন্দা। নয়ডায় অটো চালান। সেক্টর ৬৬-র শ্রমিক কুঞ্জ এলাকায় স্ত্রী খুশবু এবং পাঁচ বছরের ছেলেকে নিয়ে থাকতেন। তাঁর খুশবুও বিহারের বাসিন্দা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ ২২:৩৬
অভিযোগ, বচসার জেরে স্ত্রীর মাথা তাওয়া মেরে খুন করেছেন স্বামী।

অভিযোগ, বচসার জেরে স্ত্রীর মাথা তাওয়া মেরে খুন করেছেন স্বামী। —প্রতীকী ছবি

রাতে খাবার দিতে দেরি করেছিলেন। সেই নিয়ে স্বামী-স্ত্রীর বচসা। অভিযোগ, বচসার জেরে স্ত্রীর মাথা তাওয়া মেরে খুন করেছেন স্বামী। মঙ্গলবার স্ত্রীকে খুনে অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৩৭ বছরের ওই ব্যক্তিকে। নয়ডার ঘটনা।

ধৃতের নাম অনুজ কুমার। তিনি আদতে বিহারের বাসিন্দা। নয়ডায় অটো চালান। সেক্টর ৬৬-র শ্রমিক কুঞ্জ এলাকায় স্ত্রী খুশবু এবং পাঁচ বছরের ছেলেকে নিয়ে থাকতেন। তাঁর খুশবুও বিহারের বাসিন্দা।

পুলিশের এক মুখপাত্র বলেন, ‘‘সোমবার রাতে কাজ শেষে বাড়ি ফেরেন অনুজ। তার পরেই খাবার তৈরি নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া শুরু হয়। রেগে গিয়ে খুশবুর মাথায় তাওয়া দিয়ে আঘাত করেন অনুজ। তাতেই মৃত্যু হয়েছে খুশবুর।’’

এর পরেই পালিয়ে যান অনুজ। স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। নয়ডার সেক্টর ৫৯ মেট্রো স্টেশনের কাছে পুলিশ গ্রেফতার করে অনুজকে। ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন) ধারায় মামলা দায়ের হয়েছে।

Murder Wife Noida
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy