Advertisement
E-Paper

বাবার পথ অনুসরণ করে রাজনীতিতে আসার ইঙ্গিত পর্রীকরের ছেলেদের

বাবার পথ অনুসরণ করতে চান দুই ছেলে। বাবা মনোহর পর্রীকর যে ভাবে রাজ্য এবং দেশের সেবা করছেন, সে পথইচলতে চান তাঁর দুই ছেলে উৎপল এবং অভিজিৎ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৯ ১৬:৩২
উৎপল এবং অভিজিৎ (ডান দিকে)।— ফাইল চিত্র।

উৎপল এবং অভিজিৎ (ডান দিকে)।— ফাইল চিত্র।

বাবার পথ অনুসরণ করতে চান দুই ছেলে। বাবা মনোহর পর্রীকর যে ভাবে রাজ্য এবং দেশের সেবা করছেন, সে পথইচলতে চান তাঁর দুই ছেলে উৎপল এবং অভিজিৎ। রাজ্য এবং দেশের সেবা করা জন্য রাজনীতিতেও আসার ইঙ্গিতও দিলেন তাঁরা। শনিবার এক বার্তায় এমন ইঙ্গিত দিলেন পর্রীকরের দুই ছেলে।

বেশ কিছু দিন ধরেই জল্পনা তৈরি হচ্ছিল। রাজনৈতিক মহলের গুঞ্জনও শোনা যাচ্ছিল। এমনকি, লোকসভা ভোট বা গোয়ার বিধানসভা নির্বাচনে উৎপল এবং অভিজিৎ প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলেও শোনা যাচ্ছিল। যদিও এখনই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি পর্রীকরের পুত্ররা। তাঁরা কেবল, বাবার পথ অনুসরণ করার ইঙ্গিত দিয়েছেন।

বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, জীবনের শেষ দিন পর্যন্ত দেশের মানুষের জন্য কাজ করে গিয়েছেন আমাদের বাবা। রাজ্যের জন্য অনেক কাজ করেছেন। সেই কাজকেই আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। পাশাপাশি, মনোহর পর্রীকরেরর অসুস্থতার সময় তাঁর পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর মন্ত্রিসভার সদস্যদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আর ঠিক কবে সরাসরি রাজনীতিতে যোগ দেবেন তাঁরা। উৎপলের জবাব, ‘‘সঠিক সময়ই এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’’

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদেরদেশবিভাগে ক্লিক করুন।)

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy