ধুলিয়ান পুর লজে বিজেপির মহিলা মোর্চার সম্মেলনে দেখা গেল শমসেরগঞ্জের গোলমালে নিহত হরগোবিন্দ দাসের স্ত্রী পারুল দাস ও ছেলে চন্দন দাসের স্ত্রী পিঙ্কি দাসকে। সম্মেলনে শমসেরগঞ্জের প্রার্থী ষষ্ঠীচরণ ঘোষ ছিলেন। প্রধান বক্তা ছিলেন মহিলা মোর্চার বিভাগীয় ইনচার্জ আশা বাজপেয়ী। পারুল ও পিঙ্কি পরে জানান, বিজেপির সমর্থনে প্রয়োজনে প্রচারে নামবেন। গত বছর ১২ এপ্রিল শমসেরগঞ্জের জাফরাবাদে খুনের ঘটনাটি ঘটে। তাতে ১৩ জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে জঙ্গিপুরের একটি আদালত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)